জুলাই অভ্যুত্থান দিবসে নড়াইলে শহীদ পরিবার অবমূল্যায়নের অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদের পরিবারকে অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ—৫ আগস্ট জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, বসার জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রাখা হয়নি এবং আনুষ্ঠানিক মূল্যায়নও করা হয়নি।

শহীদ সালাউদ্দিন সুমনের সহধর্মিণী অভিযোগ করে বলেন, অসুস্থতা (ডেঙ্গু পজিটিভ) থাকা সত্ত্বেও তিনি ঢাকা থেকে নড়াইলের অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু শুরুতে তাকে পিছনের দিকে বসানো হয়। পরে এক জুলাই আন্দোলন অংশগ্রহণকারীর সহায়তায় সামনে বসার সুযোগ পেলেও সেটি ছিল কর্নারে, যেখানে পর্যাপ্ত আলো-বাতাস ছিল না।

তিনি আরও বলেন, “নড়াইলের মাত্র দুটি শহীদ পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিল, কিন্তু আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আমার সঙ্গে থাকা আরেক শহীদের সহধর্মিণী ও তার শিশুকেও কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি। ডিসি মহোদয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকলেও শহীদ পরিবারের সঙ্গে কথা বলার সময় বের করেননি।”

এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন ও শিশুদের জন্য প্রতীকী উপহার প্রদানের মতো উদ্যোগ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নড়াইলের দুইজন শহীদ হন—সালাউদ্দিন সুমন ও মো. রবিউল ইসলাম। সালাউদ্দিন সুমন লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের বাসিন্দা, যিনি ১৯ জুলাই ঢাকার দক্ষিণ বনশ্রীতে গুলিতে নিহত হন। মো. রবিউল ইসলাম নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা, যিনি ৫ আগস্ট ঢাকার উত্তরায় প্রাণ হারান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে তাড়াশ পৌর জামায়াতের ইফতার মাহফিল 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল

নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন বিএনপি জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ

ঠিকানা ডেস্ক: বিএনপিসহ দেশের বেশির ভাগ রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তারুণ্যের সমাবেশে দলীয় নেতাকর্মীসহ

ডেভিল হান্ট ফেজ ২: একদিনে সারাদেশে গ্রেপ্তার আরও ৮২৩

নিজস্ব প্রতিবেদক: অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ

ইউনূসের নিষেধাজ্ঞায় ভারতের ৪০ হাজার কোটি লোকসান, দাবি ভারতীয় সাংবাদিকের

অনলাইন ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানির নিষেধাজ্ঞার কারণে ভারতের প্রায় ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন এক ভারতীয় সাংবাদিক। এক

ভেড়ে না বড় জাহাজ, চট্টগ্রাম বন্দর কলম্বো-সিঙ্গাপুর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ

নিজস্ব প্রতিবেদক: অবস্থানগত কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেল পলিপ্রবণ। নিয়মিত ড্রেজিং করলে বন্দর চ্যানেলে জোয়ারের সময় সর্বোচ্চ সাড়ে নয় মিটার গভীরতা পাওয়া যায়। ভাটার সময় গভীরতা

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।