জুলাই অভ্যুত্থানে ৩,৬১৯টি অস্ত্র লুট, উদ্ধার ৬২.৪ শতাংশ: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ২ হাজার ২৫৯টি বা ৬২ দশমিক ৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান আরও বলেন, ‘একই সময়ে মোট ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গুলি লুট হয়। যার মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড বা ৫২ শতাংশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচনের সময় জনমনে স্বস্তি নিশ্চিত করতে বাহিনীগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, যা সামনের দিনগুলোতে কার্যকর করা গেলে একটি শান্তিপূর্ণ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। এছাড়া উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা এতে উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চলতি বছরের তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) শহীদ মারুফ

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে সভাপতি ইয়াকুব

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের

বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল

নিজস্ব প্রতিবেদক: কয়েকজন স্থানীয় ব্যক্তির বাধার কারণে বিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের এক যুবক। গত শুক্রবার ওই ঘটনার একটি

রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে আমাদের সবার বিষ খেয়ে মরে

ইটনা হাওর থেকে কোটি টাকার মাছ লুটের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা হাওরে জলমহাল থেকে দুর্বৃত্তরা প্রায় কোটি টাকার মাছ লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইটনা উপজেলার ধনপুর