জুলাইয়ে হাদির অবদান কী’ বক্তব্যের পর একের পর এক হুমকি পাচ্ছেন তারেক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। রাজনীতির মাঠে কথা বলার জন্য কাউকে হত্যার হুমকি দেওয়া হবে, ভাবতেই মাথা ছম ছম করে আসে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মো. তারেক রহমান। তিনি লিখেছেন, ‘মাঠ পর্যায়ে আমি হাদিকে দেখি নাই, কারণ কাজের এরিয়া ভিন্ন ছিল। আমিও জেলে ছিলাম। সুতরাং এ বিষয়ে বক্তব্য-বয়ান রাজনৈতিক পর্যায়ে একে অপরের হিসাবে যেভাবে বলে সেভাবে এসেছে।’

তিনি বলেন, ‘রাজনীতির মাঠে আমরা অনেক কথা বলি, কথা বলার জন্য কাউকে হত্যা করা হবে, এটা ভাবতেই মাথা ছম ছম করে আসে। এভারকেয়ারে হাদি শুয়ে আছে, দেশের বাইরে নেয়া হবে। আপনারা দোয়া করছেন ওর জন্য, আমিও দোয়া করি সে আবার আমাদের মাঝে ফিরে এসে বিচরণ করবে মুক্ত পাখির মতো।’

প্রতিদিন নানা হুমকি আসছে, কেউ কাউকে সহ্য করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তিতর্কের পরিবর্তন গলা কাটতে চায়, গুলি করতে চায়। বলে, এবার সাতক্ষীরা আয় আম কিনতে, শ্যামনগর আয় মধু কিনতে। চাপাই এর একজন ফোন দিয়ে বলে, তোর জন্য কবর খুড়ে রাখছি। ভয় আমি নিজেকে নিয়ে পাই না, ভয় পাই এই উগ্রতায় আমাদের মতো অনেকে প্রাণ হারাবে।’

মো. তারেক রহমান বলেন, ‘সবাই চাচ্ছে তার মতো করে সে বয়ান তৈরি করবে, কেউ ভুল ধরলেই ছ্যাত করে উঠছে। জুলাই পরবর্তী সময়ে যে রিকনসিলেশন জন আকাঙ্ক্ষার বিষয়বস্তু হবার কথা ছিল। সেখানে ভিন্ন কিছুতে প্রবাহিত করা হয়েছে।’

এর আগে আমজনতার নেতা মো. তারেক রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে তাকে বলতে শোনা যায়, ‘জুলাই গণঅভ্যুত্থানে হাদির অবদান কি? এই গণঅভ্যুত্থানের সময়, পরেও হাদি নামে কাউকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এ দেশের মানুষ পায়নি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মী অবদান রেখেছে, লড়াই করেছে।’ ভিডিওটি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যও শেয়ার করলে তা ভাইরাল হয়।

তারেক রহমান এমন দাবি করলে ওসমান হাদির আইডির একটি ভিডিও ভাইরাল হয়। ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ওই ভিডিওর ক্যাপশনে ওসমান হাদি লেখেন, ‘১৬ জুলাই, ২০২৪! সাঈদ, ওয়াসিমসহ পাঁচজন শহীদ! সেদিনই শহীদ মিনারে জনতার প্রতিরোধে শরীক হলাম আমরা। ইনবক্সে এক ভাই ভিডিওটা পাঠালেন।’

তিনি আরও লেখেন, ‘যখন আমরা ল ফ্যাকাল্টির সামনে রাজপথেই আসর আদায় করেছিলাম। ছাত্রলীগকে হল থেকে বের করে দেয়ার মাধ্যমে সেদিন থেকেই শুরু হয় গণপ্রতিরোধ।’ গত ৩ ডিসেম্বর ভিডিওটি শেয়ার করেন ওসমান হাদি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পদ্মায় ভয়াবহ টর্নেডো, ভিডিও ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো হয়েছে। আর সেই টর্নেডোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে

জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইখলাসের সাথে দ্বীনের কাজ করতে হবে, অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমরা জামায়াতকে নয়,

যেভাবে আয়রন ডোমকে ব্যর্থ করে দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে একাধিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম হয়েছে ইরান। দুর্ভেদ্য এই ব্যবস্থা ব্যর্থ হয়ে গেছে ইরানের শত

আইএমএফের কিস্তি যোগে রিজার্ভ ২৭.৩১ বিলিয়ন ডলার অতিক্রম

নিজস্ব প্রতিবেদক: ন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন করে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঋণ কিস্তি ছাড়ের ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭ দশমিক

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ।

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টা মিছিল হয়েছে।