জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা বলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে সারজিস আলম হেরেছেন। মূলত, সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।

এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো, বলে উল্লেখ করেছেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: বগুড়া: বগুড়া শহরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবালকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

অনলাইন ডেস্ক ফিলিপাইন মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব মোকাবিলার জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির তেলের প্রায় ৯৮ শতাংশ পারস্য উপসাগরীয়

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ র‌্যালিতে গিয়ে নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে শাহজাহান চৌধুরী (৫০) নামে এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার

এপস্টেইন ফাইলের মাধ্যমে আমরা পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারাটা আবারও দেখে ফেললাম: শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আর এই ফাইল নিয়ে ইসলামি স্কলার শায়খ

নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়ে শতমূল এগ্রোর নতুন শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক: ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় নতুন শাখা উদ্বোধন করেছে শতমূল এগ্রো। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে

সিরাজগঞ্জে ঋণের দায় শোধে সরকারি গাছ বিক্রি!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জলাশয়ের ইজারা নিয়ে জটিলতার জেরে ঋণের টাকা শোধ করতে গিয়ে সরকারি ক্যানেলের গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির