জুয়ার আসর বসানোয় কৃষক দলের নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জুয়ার আসর বসানোর অভিযোগে ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি)। সন্ধ্যায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের সদস্য খলিলুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্ত দেন উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ।

বিষয়টি নিশ্চিত করে আবুল বাসার আকন্দ বলেন, জুয়ার আসর বসানো দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ। তাই মোজাম্মেল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে সোমবার (৬ জানুয়ারি’) রাতে ময়মনসিংহ সদর উপজেলা ও গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী কাচারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর থেকে ‘ওয়ান-টেন’ নামে জুয়ার আসরে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়িদের মধ্যে আইনজীবী-কাউন্সিলরসহ ৯ জনকে আটক করা হয়।’

আটক ব্যক্তিরা হলেন ঢাকা জজ কোর্টের আইনজীবী কায়কোবাদ হোসেন (৪৯), জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ করিম (৫৫), মর্তুজা রেজা (৬৭), অরুন খান (৪৫), মোজাম্মেল (৫৫), মফিজুর রহমান (৫২), রুহুল আমিন (৫২), মোফাজ্জল হোসেন (৬০) ও রতন মন্ডল (৩২)। অভিযানে জুয়াড়িদের বহনকারী একটি পাজেরো, দুটি প্রাইভেট কারসহ জুয়ার সামগ্রী জব্দ করা হয়।

পরদিন মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন এই জুয়ার আসর পরিচালনা করতেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ.লীগ আমলের খেলাপি ঋণের গোপন তথ্য বেরিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ায় বিপুল সংখ্যক খেলাপি ঋণ বেরিয়ে আসছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ

খালাস পেলেন বাবর। কেন বাবরকে এত ভয় পায় ভারত

নিজস্ব প্রতিবেদক: ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে বাবরের মুক্তিতে বাধা নেই। মঙ্গলবার

আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি: বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার, ১৮ মার্চ, ২০২৬ এক ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের

রোহিঙ্গা বেড়ে ১০ লাখ ছাড়াল, মানবিক সহায়তায় সঙ্কট

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নিপীড়নের কারণে গত দেড় বছরে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা

রায়গঞ্জে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলাও ভাংচুর, ভিপি আয়নুল হকের ঘটনাস্থল পরিদর্শন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে একই রাতে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলা ও ভাংচুর। গত ১৭ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধামাইনগর