জীবননগরে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুল ইসলামকে পৈচাশিকভাবে জবাই করে হত্যার দায়ে স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে তাকে জেলার আলমডাঙ্গা উপজেলার বাশবাড়িয়া থেকে আটক করা হয়। হত্যাকাণ্ডের ১৬ ঘন্টার মধ্যেই এক আসামীকে গেফতার করলো পুলিশ।

বাংলা এডিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

তিনি বলেন, আমি ও আমার থানার একটি চৌকশ টিম উক্ত হত্যাকান্ডে সরাসরি জড়িত ভিকটিম মনিরুল ইসলামের স্ত্রী পাপিয়াকে গ্রেফতারের লক্ষ্যে প্রযুক্তি ব্যাবহার, সাইবার টিম ও সোর্সের নজরদারি বৃদ্ধি করি।

রাতে আমি একটি গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়।পরবর্তীতে সাইবার ইউনিটের মাধ্যমে নিশ্চিত হই হত্যাকারী আলমডাঙ্গার বাশবাড়িয়া অবস্থান করছে। রাতেই সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী পাপিয়া তার স্বামী মনিরুলকে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। তার সঙ্গে পালিয়ে যাওয়া ছেলে রাজু কোথায় আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রাজুকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এদিকে একটি সুত্র বলছে, মনিরুল-পাপিয়া দম্পতির ছেলে রাজু সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য বাবার কাছে ৫ লক্ষ টাকা চান। তবে মনিরুল সে টাকা দিতে অস্বীকার করেন। এতে করে পরিবারে কলহ সৃষ্টি হয়। সেই কলহের জেরেই এ হত্যাকাণ্ড।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজ বাড়িতে হত্যার শিকার হন মনিরুল ইসলাম। ঘটনার পর থকে পলাতক ছিলেন স্ত্রী পাপিয়া খাতুন ও ছেলে রাজু।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক পুলিশ ফাঁড়ির ইনচার্জের দৈনিক আয় লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সীমান্ত দিয়ে অস্বাভাবিকভাবে বেড়েছে চোরাচালান। উল্লেখযোগ্য হারে আসছে মিয়ানমারের গরু, মাদক ও চোরাই পণ্য। দেশ থেকে যাচ্ছে নিত্যপণ্য এবং জ্বালানি

আল্লাহর পরে আদালতকে সম্মান করি: ট্রাইব্যুনালে ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালে শুনানিকালে বিএনপির এই নেতা বলেন, আল্লাহর

গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি ওসমান গণি, সম্পাদক আব্দুল করিম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের কমিটিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ.এম ওসমান গণি, সাধারণ

মহাসড়কে ঈদের আগে ও পরে ৬ দিন চলবে না ট্রাক-কাভার্ডভ্যান-লরি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঈদের আগে ও পরে ৬ দিন

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার, আসতে পারে নির্বাচনী রোডম্যাপ

বিশেষ প্রতিনিধি: জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে

এবার গাজায় সেনা পাঠাচ্ছে ৩ মুসলিম দেশ

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই বছর ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজায় শাসক দল হামাসের সঙ্গে দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের