জীবননগরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত আনুমানিক ১২ টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মোক্তার হোসেন একই এলাকার মৃত শেখ আবুল হোসেনের ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, শফিকুল ইসলাম মোক্তার জীবননগর থানার নাশকতা মামলার এজহার নামীয় ১১৩ নম্বর আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মোক্তার।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করি। এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাক-আফগান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার জানান, দুই দেশের

সাতক্ষীরায় বেড়িবাঁধে বড় ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদীর বেড়িবাঁধে বড় ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও

ডিম ও সবজির দামে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ডিম ও সবজি প্রধান ভরসা হয়ে ওঠে। এই নিত্যপণ্য দুটির বাজারে এখন বেশ অস্বস্তি রয়েছে। ডিমের

বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে এক বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে

জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি ছাড়া সব পদেই আ.লীগের জয়জয়কার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামীপন্থিরা ১৪টিতে জয় পেয়েছেন। সভাপতি পদ ছাড়া অন্য সব পদে তারা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী। বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি বলেন, আগামী ৩ জানুয়ারি