জীবননগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর বারোটার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামের ভৈরব নদীতে গোসল করার সময় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, একই গ্রামের ঈদগাহ পাড়ার মো. সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) এবং মো. জুয়েল মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (৭)। মৃত দুজনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

সজীব হোসেন বলেন, স্কুল ছুটি শেষে রিমন, জুনায়েদ ও রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেয়া ছিল। গোসলের এক পর্যায়ে তারা জাগ দেওয়া পাটের উপরে ওঠে খেলা করছিল। এ সময় রিমন পানিতে পড়ে যায়।

জুবায়েদ রিমনকে তুলতে গেলে জুবায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি বলে। খবর পেয়ে রাব্বির বাবা-মাসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে নদী থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমিল্লায় লরিচাপায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে লরি, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

চাঁদাবাজি মামলায় খোকশাবাড়ীর ওমর আলী কারাগারে

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ্মনগাতী গ্রামের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওমর আলী (৪৩) এবং তার

সিরাজগঞ্জে দোয়া মাহফিল: খালেদা জিয়ার সুস্থতায় ঘরে ঘরে প্রার্থনার আহ্বান টুকুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের প্রাণ।

ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ,রাষ্ট্রপতির শাসন জারি

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের চার দিন পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর

ফ্যাসিস্ট হাসিনাকে ধরবে ইন্টারপোল, গণহত্যার বিচার শুরু হবে ১ মাসের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: ভারত প্রতিবেশী হয়েও কথা রাখেনি। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তারা ফেরত দেয়নি ২৪ এর গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো হাসিনাকে। উল্টো পররাষ্ট্রনীতি অমান্য