জিয়া পরিষদের নেতাকে হত্যা, আ’লীগ নেতার বাড়িতে জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে জিয়া পরিষদের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে আওয়ামী লীগ নেতার বাড়িতে লাগানো আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কদমতলা কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম সিংড়া উপজেলার জিয়া পরিষদের সদস্য ও নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহসভাপতি। তিনি বিলহালতি ক্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

আগুনে পুড়ে নিহত সাবিহা বেগম (৭৫) ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সির বড় ভাইয়ের স্ত্রী।

সিংড়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম রাতের খাওয়া শেষে বাড়ির আশপাশে হাঁটছিলেন। তখন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা পাশের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মুন্সির ভাতিজা আবদুল ওহাবের বাড়িতে এবং দোকানে আগুন দেয়। এতে সম্পূর্ণ বাড়ি ও দোকান পুড়ে যায় এবং সাবিহা বেগমের মৃত্যু হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘রেজাউল করিমের গলা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো হত্যার প্রকৃত কারণ জানা যায়নি এবং এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। আগুনে নিহত হওয়ার ঘটনাও তদন্ত করা হচ্ছে এবং উভয়ের মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম

সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা এলাকায় চেকপোস্ট জোরদার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার সব থানা এলাকায় চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর

সাত বছর পর বিএনপির বর্ধিত সভা চলছে, বক্তব্য রাখবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সাত বছর পর বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বর্ধিত সভা করেছিল দলটি।

আ. লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে: মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এক মন্ত্রীকে সরাসরি জানিয়েছেন—আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কোনো নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে

প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাবনা সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগে জালিয়াতি 

পাবনা প্রতিনিধি: পাবনা সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে জালিয়াতি ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পর্যায়ে দীর্ঘ ২১ বছর ধরে পাঠদান চালিয়ে

গণভোটে ‘না’এর পক্ষে রাষ্ট্র ও মিডিয়ার একটি অংশ কাজ করছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী আজাদির