জিডি না করায় ঝুঁকিপূর্ণ হল তদন্ত: কলেজছাত্রীর দুর্ঘটনা নিয়ে আদালতে হত্যা মামলা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী অথৈ মনির মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) না করায় আটদিন পর আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা আলেয়া বেগম এই মামলায় চার সহপাঠীকে অভিযুক্ত করেছেন।

জানা যায়, ৮ জানুয়ারি (বুধবার) কুমুদিনী সরকারি কলেজের পাঁচ ছাত্রী অথৈ মনি, লামিয়া জান্নাত, ঐশি, তন্নী ও অপি ছেলেবন্ধুদের সঙ্গে মধুপুরের সন্তোষপুর রাবার বাগানে ঘুরতে যান। ফেরার পথে অথৈ মনি সহপাঠীদের ব্যাটারিচালিত অটোরিকশা ছেড়ে জাকারিয়া নামক সহপাঠীর মোটরসাইকেলে ওঠেন। শেওড়াপাড়া বাজার এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সামান্য ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক আহত হন।

পরে তাকে মধুপুর হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে ১৪ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মধুপুর থানায় কোনো জিডি হয়নি। পুলিশ জানায়, ঘটনাস্থলে কেউ নিহত না হওয়ায় জিডির প্রয়োজন মনে হয়নি। তবে সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ এবং বিভিন্ন তথ্য সংগ্রহের পর নিহতের মা ১৫ জানুয়ারি টাঙ্গাইল আদালতে ৩০২/১০৯ ধারায় পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ৯ এপ্রিল মধুপুর থানায় মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয়।

মামলার আসামিরা হলেন জাকারিয়া (২২), লামিয়া জান্নাত (১৮), আবির (২০) ও সুমাইয়া মোস্তফা অপি (১৮)। অভিযোগকারিণী আলেয়া বেগমের দাবি, তার মেয়েকে ফুঁসলিয়ে বেড়াতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক স্থান ত্যাগ করেন। স্থানীয় এক নারী আহত অথৈ মনিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এদিকে কুমুদিনী কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা কলেজের অনুমতি ছাড়াই ঘুরতে গিয়েছিল। এজন্য সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে এবং প্রাইভেট পড়া নিষিদ্ধ করা হয়েছে।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত চলছে এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান-শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিকের উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকে শুধু অর্থমূল্য দিয়ে বিবেচনা করলে হবে না। বেতন-ভাতায়

খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, মেজরসহ সেনাবাহিনীর ১১ সদস্য আহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংর্ঘষ হয়েছে। সংর্ঘষের এক পর্যায়ে একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। রবিবার বেলা ১টায় উপজেলার ‘রামেসু বাজারে’ এ ঘটনা

কয়েদখানা নোবেলের ঈদ,বন্দিদের শোনালেন গান

নিজস্ব প্রতিবেদক: কারাগারে নোবেলের ঈদ, বন্দিদের শোনালেন গানগায়ক মাইনুল আহসান নোবেল; শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ একজন। গানের মঞ্চ নয়;

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের চেয়ে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও ভুটানকে পেছনে ফেলেছে। এবারও বাংলাদেশে

উত্তরায় গোলাগু*লিতে ৯২ জন নিহ*তের খবরটি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এইমাত্র পাওয়া’ শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, ব্যাপক গোলাগুলিতে শুধু রাজধানীর উত্তরাতেই ৯২ জন নিহত

সিরাজগঞ্জে অপেক্ষা করেও মিলছে না টিসিবির পণ্য 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টিসিবির পণ্য না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অর্ধশতাধিক সুবিধাভোগী। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত খালি হাতেই