জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বিএনপির নেতা!

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে।

জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ এডহক কমিটির সভাপতি উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ মিলেছে।,

ওই অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে তদন্তে আসেন গঠিত তদন্ত কমিটির দুই সদস্য।

জানা গেছে, চলতি বছরের ২ জুন শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলামকে সমনোনীত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এরপরই বোর্ডে দাখিলকৃত বিএনপি নেতার দারুল ইহসান ইউনিভার্সিটির মাস্টার্সের সার্টিফিকেট সঠিক নয় উল্লেখ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করেন মোহাম্মদ মোকাজ্জল নামে এক ব্যক্তি।,

গত ২৪ সেপ্টেম্বর ওই লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে ৯ অক্টোবর বোর্ডে সহকারি কলেজ পরিদর্শক মোহাম্মদ লোকমান মুন্সী ও সেকশন অফিসার হিরু শেখকে দায়িত্ব দিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক।

এদিকে, গঠিত তদন্ত কমিটির দুই সদস্য শনিবার বেলা ১১টার দিকে সরেজমিনে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে আসেন। এসময় তাদের আগমনে বিএনপি নেতার জাল সনদে এডহক কমিটির সভাপতি হওয়ার কথা জানাজানি হয়। এনিয়ে উপজেলা জুড়ে নানা কানাঘুষা ও গুঞ্জন শুরু হয়েছে।

শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতির সার্টিফিকেটের বিষয়ে বোর্ড থেকে দুই কর্মকর্তা তদন্তে এসেছিলেন। বিষয়টি তারাই ভাল বলতে পারবেন।

এ ব্যাপারে জানতে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি ও শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি মো. শহিদুল ইসলামকে মোবাইল ফোনে কল করা হলে তিনি সাংবাদিকদের বলেন এখন ব্যস্ত আছি, পরে কথা বলব। পরবর্তীতে তাকে একাধিকবার কল করা হলেও তার মোবাইল নম্বারটি বন্ধ পাওয়া গেছে।

তদন্ত কমিটির অন্যতম সদস্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মোহাম্মদ লোকমান মুন্সী বলেন, অভিযোগের প্রেক্ষিতি বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আমরা প্রতিবেদন দাখিল করব। এর বেশি কিছু আমাদের পক্ষে বলা সম্ভব নয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ভেজাল কীটনাশক মজুদের দায়ে কৃষি উপকরণ দোকানে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

নিজস্ব প্রতিবেদক: তুরাগ নদের তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ রোববার (২ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে’, প্রস্তুত থাকতে বললেন ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর)

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক: ইয়েমেনে এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ নির্ধারণ করা

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল 

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ)