জালিয়াতির মাস্টার মাইন্ড প্রধান শিক্ষক রফিকুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা হরিণা বাগবাটী বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে। অবৈধ শিক্ষক নিয়োগ, গ্রেড পরিবর্তনে স্বজনপ্রীতি, তদন্তের তালিকা ও ভূমিদাতার নাম জালিয়াতি, এমপিও ভুক্তিতে জালিয়াতি, অবৈধ প্রক্রিয়ায় বেতন ভাতা স্থগিত, মৃত ব্যক্তির নাম কমিটিতে অন্তর্ভূক্ত, নিয়ম বর্হিভূত প্রতিষ্ঠানের জমাকৃত টাকা প্রদান, বিদ্যালয়ের অর্থ অন্যের জমিতে খাজনা প্রদান, অর্থের বিনিময়ে সনদ প্রদান, বিদ্যালয়ে জমি দানে কারচুপি, অডিটে নানা অনিয়ম জালিয়াতি ধরা পরায় খেসারত হিসেবে সকল শিক্ষকের ১মাসের বেতন কর্তনসহ ডজন খানেক বিস্তর অভিযোগ উঠেছে।

জানা যায়, হরিণা বাগবাটী বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৯৩সালে প্রতিষ্ঠার পর ভূমি দাতা শামছুল হক গং জমি দান দাখিল করায় নিয়মনীতি অনুসরন করে ১৯৯৭সালে ১ম পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৮ম ও ২০০৪ সালে দ্বিতীয় পর্যায়ে ৯ম ও ১০ম শ্রেণী পর্যন্ত এমপিও ভুক্তি লাভ করে। প্রতিষ্ঠা শুরু থেকেই জমি দাতার নাম পরিবর্তন, বিদ্যালয়ের কমিটি হেরফের, গ্রেড পরিবর্তনে স্বজনপ্রীতি হওয়ায় দফায় দফায় তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ মিললেও উল্টো বহাল তবিয়তে দাম্ভিকতার সহিত চাকুরি করে আসছেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। তাঁর বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের জোড়ালো হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় গ্রামবাসী ও শিক্ষকগণ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সরেজমিনে গিয়ে এলাকাঘুরে দেখা যায়, ১৯৯৫ সালের মে মাসের ১৬ তারিখে ২৭৪৭ ও ২৭৪৮ নম্বর দলিল মূলে ৭০ শতক জায়গা দান করেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম গং। বিদ্যালয়ের জমি ৭৭৭ আর এস দাগে ১৪ শতাংশ কবরস্থানে ও ৬৮১ দাগে ২৩ শতাংশ বাড়ী এবং ১১২ দাগে ৩৭শতক ইছামতি নদী রয়েছে। তাঁর দেওয়া মাত্র ১০শতাংশ জায়গার উপর বিদ্যালয় প্রতিষ্ঠিত। বিদ্যালয়সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাকালিন দাতা সদস্য শামছুল গং ২১শতক জমি দেবার পরেও দাতা সদস্য তালিকায় নাম নেই। অথচ প্রতিবছর প্রধান শিক্ষক ভূমি দাতা দাবি করে তার পরিবারের সদস্যদের দাতা সদস্য তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া প্রতি বছর প্রতিষ্ঠানে দেওয়া সরকারি খাস খতিয়ানভূক্ত ইছামতি নদী ও দখলকৃত প্রধান শিক্ষকের চাচা আরিফুল ইসলাম প্রতিষ্ঠানের জমি দখলে ২৩ শতাংশ বাড়ী প্রতিষ্ঠানের অর্থ দিয়ে নির্ধিদ্বায় খাজনা পরিশোধ করে আসছে। প্রধান শিক্ষক নিজ এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে এনিয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এসব বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র‍্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন

সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না। পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা

ভারতে বিয়ে করতে এসে বউয়ের বদলে পাত্রীর বান্ধবীর গলায় মালা!

অনলাইন ডেস্ক: বিয়ে করতে এসে পাত্রীকে মালা না পরিয়ে, তা পরালেন পাত্রীরই এক বান্ধবীকে। পরে সেই ভুল শুধরাতে গিয়ে একের পর এক ভুল পাত্রের। তাতেই

পাকিস্তানে হামলায় নিহত ৭০, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন জায়গায় মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন এবং সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে

হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক