জার্নালিজম না এক্টিভিজম!

ঠিকানা টিভি ডট প্রেস: ঘটনাটা আগেও ঘটেছিল। গেল বছরে সম্ভবত ১৮ নভেম্বরে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রেললাইন অবরোধের সময়। চ্যানেল২৪ টিভির লাইভ চলছিল। ২ মিনিট ৪৮ সেকেন্ডের সময় হঠাৎ ‍উপস্থাপিকার গলা শোনা যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের গালি দিচ্ছেন। ক্লিপটি শেয়ার করেছিল করাপশন ইন মিডিয়া। গতকাল খুঁজতে গিয়ে আর পাইনি। সম্ভবত কনটেন্টটি ডিলিট করা হয়েছে।

সেই উপস্থাপিকার নাম সম্ভবত ইশরাত আমিন। উপস্থাপনা বিষয়ে নবাগতদের প্রশিক্ষণ দেন। নিয়মিত ব্লগ করেন। দারুণ দারুণ উপদেশ-পরামর্শ দেন। জার্নালিজমের ‘কোড অব ইথিক্স’ বিষয়টা কি তিনি মানেন?

২.মারাত্মক আরেক কাণ্ড ঘটল ১৩ মার্চ সন্ধ্যায়। ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুটির মৃত্যুর পর জানাজায় অংশ নিতে যাওয়া হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে গালি দিলেন ‘এখন’ টিভির উপস্থাপিকা। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দুই নেতাকে লাইভ চলাকালে চরম আপত্তিকর মন্তব্য করার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়।

উপস্থাপিকার নাম জেনিসিয়া বর্ণা। তিনি কাজ করেন সাংবাদিকতায় তরুণদের আইকন ‘এখন’ টিভির এডিটোরিয়াল চিফ তুষার আব্দুল্লাহর সঙ্গে। যিনি গণমাধ্যমের ওপর সবচেয়ে বেশি বইয়ের লেখকও। বর্ণা কি সেসব বইয়ের একটাও পড়েননি?

৩.বলতে কি জার্নালিজম আর এক্টিভিজম আমরা গুলিয়ে ফেলেছি। নিউজডেস্কে বসে ঘৃণা, বিদ্বেষ, বর্ণবাদ, দলদাসত্বের চর্চা করছি। যে কারণে রাজনৈতিক দল আর সরকারের মধ্যে পার্থক্য করতে পারি না। সরকার আর রাষ্ট্রকে আলাদা করতে পারি না। সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় কার্যালয় বানিয়ে ফেলি।

আমরা বইয়ে যা লিখি, টকশোতে যা বলি নিউজরুমে সে চর্চা করি না। যে কারণে সাংবাদিকদের যে বিধাতার মতো মনে করতেন সাধারণ জনগণ- সেটা নষ্ট হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ স্কুলশিক্ষার্থী নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ কামারখন্দে বন্ধুর বাড়ি বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি)। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই

সিরাজগঞ্জে পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই, ‘আমাদের চৌহালী গ্রুপ এসএসসির প্রশ্নপত্র ফাঁস

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের ঘটনা ঘটেছে। কেন্দ্রের বেড়া টপকে জানালা দিয়ে অনেককেই নকল

ইরানের হামলায় জর্ডানে মার্কিন থাড রাডার ধ্বংসের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার ধ্বংস হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি

বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তানজিলা আক্তার (৩২) নামে এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে উপজেলার

ভারতকে থামাতে না পারলে আইসিসির কাজ বন্ধ করা উচিত: আজমল

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার সাঈদ আজমল ও আব্দুল রাজ্জাক এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, আইসিসি স্বাধীনভাবে কাজ করতে

ছাত্রদলের নির্বাচন কমিশন ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: তিনটি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন তারা। ছাত্রদল সভাপতি