জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক সময়ে এমন একটি ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকেই সেই ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন।

ভাইরাল হওয়া ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর ফারুক ভূঁইয়াকে গান গাইতে দেখা যায়। এ সময় গানের সঙ্গে নৃত্যও করেন ওমর ফারুক ভূঁইয়া।

সম্প্রতি মিঠামইন থানার পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি ওমর ফারুক ভূঁইয়াকে ঘাগড়া বাজার থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠান। পরে তিনি উচ্চ আদালত থেকে দুই মামলায় জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান। জামিনে বেরিয়ে ওমর ফারুক ভূঁইয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে রাতে বিভিন্ন গ্রামে গোপন বৈঠক করে বেড়ান এবং নেশাগ্রস্থ হয়ে অসামাজিক কাজে লিপ্ত হন।,

অভিযোগ রয়েছে অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক সাংবাদিকসহ গ্রামবাসীর নামে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। গত ২ জুলাই স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ ৮ জনকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ওমর ফারুক ভূঁইয়ার সঙ্গে ফোনে কথা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ভাইরাল-সাইরাল আপনারা দেখেন। এসব শুনতে আমি রাজি না’ বলে কল কেটে দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএসএফের হাতে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ইউনিটে সহকারী পুলিশ সুপার

বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫

হাজতে বিছানায় শুয়ে সিগারেট হাতে বিএনপি নেতা, অর্থের বিনিময়ে সুবিধা দিচ্ছেন থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতাকে গ্রেফতারের পরে থানার মধ্যে বিশেষ সুবিধা দিয়ে রাখার অভিযোগ উঠেছে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে।, জানা গেছে,

ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী!

অনলাইন ডেস্ক: অবৈধভাবে ভোট কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থী। কিন্তু তাতে লাভ হয়নি। নির্বাচনে হেরে যান তিনি। এরপরেই বাড়ি বাড়ি

সলঙ্গায় রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ, অবরুদ্ধ দুটি পরিবার

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় দুইটি পরিবারে চলাচলের রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে প্রতিপক্ষ হনিফ গ্যাংয়ের সদস্যরা। এতে ভুক্তভোগী দুইটি পরিবার তিনদিন দরে

‘বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয়’: নজরুল ইসলাম খান

ডেস্ক রিপোর্ট: বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয় বরং তাদের কেউ পুনর্বাসন করতে চাইলে বাধা দেয়া হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্হায়ী কমিটির