জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জুয়েল রানা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

রবিবার সকাল ১০টায় শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয় সিরাজগঞ্জ অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

এ সময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমি আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনী মাঠে আছি। জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের প্রত্যাশিত প্রতিনিধিকে নির্বাচিত করবে।

এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামাণিক এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুর রহমান এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে। তাছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাই ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আগামী নির্ধারিত তারিখে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাউন্সিলর প্রতি পঞ্চাশ লক্ষ টাকা নিচ্ছেন আসিফ অভিযোগ তুললেন ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আজ বুধবার রাত দু’টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি

বৃদ্ধাশ্রমে ঈদ: প্রিয়জনের অপেক্ষায় দেড় শতাধিক প্রবীণ

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের মনিপুর এলাকার একটি বৃদ্ধাশ্রমে ঈদের দিন কাটছে প্রায় দেড় শতাধিক প্রবীণ নারী-পুরুষের নীরব প্রতীক্ষায়। বাইরে উৎসবের আমেজ থাকলেও এই আশ্রয়কেন্দ্রে প্রিয়জনের সান্নিধ্যের

হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রস্টের অর্থায়নে শাহজাদপুরে নতুন ঘর পেল দুই অসহায় পরিবার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের অসহায় দুই পরিবারকে শুক্রবার বিকেলে নতুন ঘর প্রদান করা হয়। শাহজাদপুরের সেচ্ছসেবী সংগঠন প্রচেষ্টা সবার

গাজায় আলজাজিরার পাঁচ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে স্থাপিত আলজাজিরার মিডিয়া টেন্টে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে পাঁচ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন আলজাজিরার সাংবাদিক

শহীদ হাদীর স্বরণে বেলকুচিতে জামায়ারের দোয়া ও আলোচনা সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদী আধিপত্যবাদী ফ্যাসিস্টদের হামলায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধিন থাকা অবস্থায় গত

আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি-হোটেলেও ছিল

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতে ছিল, হোটেলে