জামায়াত নেতা ড. মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা, ভিডিও ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজনীতিবিদদের অংশগ্রহণে ‘রাজনীতির বাইরে’ অনুষ্ঠানে ঈদ আড্ডার বিশেষ আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন। সোমবার ঈদের দিনেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

৩৬ মিনিটের এই ঈদ আড্ডার এক পর্যায়ের দীপ্তি চৌধুরী অতিথিদের বলেন, আজকে একটা গেম সেকশন আছে। গেমটা হচ্ছে, একজন যদি আরেকজনের নির্বাচনি ক্যাম্পেইনে অংশ নেন তাহলে কিভাবে প্রচারণা করবেন? সেটি এখানে করে দেখাতে হবে।

কোন অতিথি কার নির্বাচনি প্রচারণা করবেন- সেটিও উপস্থাপক দীপ্তি চৌধুরী ঠিক করে দেন। এরই অংশ হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ভাই সব। আগামীর রাজনীতি, নতুন রাজনীতি। আগামীর রাজনীতি, পরিবর্তনের রাজনীতি। আগামীর রাজনীতি, নতুন জেনারেশনের রাজনীতি। সেই জেনারেশনের অতি মেধাবী ও পিএইচডি ডিগ্রীধারী আমার ভাই ড. মাসুদকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন।’

ব্যারিস্টার রুমিনের এমন প্রচারণা শুনে প্রতিক্রিয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এবার জিতে গেছি সিওর। এবার আমার বিজয়ে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ। ড. মাসুদের সঙ্গে সুর মিলিয়ে ব্যারিস্টার রুমিনও বলেন, ‘ইনশাআল্লাহ’।

এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি ক্যাম্পেইনের অংশটুকু সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এ ধরনের আয়োজনকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন এবং প্রশংসাও করছেন।

একজন লিখেছেন, এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি হওয়া দরকার। তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের নিজেদের ভেতরের দূরত্ব অনেকটাই কমে যাবে।

আরেকজন লিখেছেন, ‘রাজনীতিবিদদের প্রোগ্রাম দেখেও যে আনন্দ পাওয়া যায়, মন খুলে হাসা যায়, তা নতুন বাংলাদেশেই সম্ভব। আমরা এমনই বাংলাদেশ চাই।’

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি ক্যাম্পেইন করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সামান্তা সারমিনের পক্ষে প্রচারণায় অংশ নেন ড. শফিকুল ইসলাম মাসুদ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোরেলগঞ্জ হাসপাতালে ওষুধ সংকট ও দুর্নীতি: রোগী সেবায় অনিশ্চয়তা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রোগীরা মারাত্মক ভোগান্তির মুখোমুখি। সরকারি তালিকায় থাকা ৩৫ প্রকার ওষুধের বিপরীতে রোগীরা

পুনর্বহাল চেয়ে সচিবালয়ে গেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে তারা আবারও আন্দোলনে নেমেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। সকাল সাড়ে ১১টার দিকে তারা একটি

চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ তিন শতাধিক কনটেইনার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের শেড ও ইয়ার্ডে বছরের পর বছর ধরে পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক ও তেজস্ক্রিয় পদার্থভর্তি তিন শতাধিক কনটেইনার। এর মধ্যে ১৩টিতে তেজস্ক্রিয় পদার্থ

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে

কক্সবাজারে এনসিপির পদযাত্রা শনিবার: কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে প্রস্তুত নেতাকর্মীরা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৯ জুলাই (শনিবার) কক্সবাজারে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে

বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তা দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার