জামায়াত নেতা ডা. তাহেরের আসনে বিএনপির নবীন প্রার্থী কামরুল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীন প্রার্থী কামরুল হুদা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনটির প্রার্থী হিসেবে কামরুলের নাম ঘোষণা করেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, কামরুল হুদা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি। এই প্রথম তিনি সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, জামায়াতের ঘাঁটিতে বিএনপির নবীন প্রার্থীর পার হয়ে আসা কঠিন। এখানে ১৯৯৬ সালের সংসদ ছাড়া আর কখনও বিএনপির প্রার্থী বিজয়ী হয়নি। তবে এখানে আওয়ামী লীগের ভোটব্যাংক রয়েছে। এটি বিএনপি ও জামায়াতের জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে।

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রবীর মিত্রের দাফন নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: নবাবখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি)। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সনাতন

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫

সকল শ্রেণী-পেশার মানুষের আত্মত্যাগে ২০২৪ এর বিপ্লব অর্জিত হয়েছে – রায়গঞ্জে মাশরাফি সরকার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার বলেছেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জন করতে

তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে ইসরাইলের পৃথক বিমান হামলায় নিহত এই কর্মকর্তাদের মধ্যে

চৌহালীর বেতিল গ্রামে যমুনার পানি, ডুবছে ঘরবাড়ি-ফসলের মাঠ

মো. আল আমিন হোসেন: সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বেতিল গ্রামে হঠাৎ করে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পড়েছে বসতভিটা, রাস্তা ও ফসলি জমি।