জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।,

বৃহস্পতিবার (০৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি চলছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে রয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

এর আগে মঙ্গলবার (৬ মে) প্রথম দিনের মতো শুনানি হয়। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে দুই নম্বর, তিন নম্বর এবং চার নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম।

এ ছাড়া পাঁচ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ছয় নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলে শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে) ও ছয় নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখা হয়। আর পাঁচ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

ওই দিন আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী (প্রয়াত) খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন (প্রয়াত) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ওই রায়ের রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট আবেদন করেছিলেন এ টি এম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।

ওই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দেন। এরপর তিনি আপিল করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২৪ ফেব্রুয়ারি আসছে ছাত্রদের নতুন দল, কে হচ্ছে দলের প্রধান

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের আগে ঘোষিত এক দফায় বলা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। সে ঘোষণা এবার রূপ পাচ্ছে বাস্তবে। সবকিছু ঠিক থাকলে অভ্যুত্থানে নেতৃত্ব

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ইরানে চলমান পরিস্থিতি ও বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির। শনিবার (২ আগস্ট) সাড়ে ১২টার দিকে রাজধানীর

স্বেচ্ছাসেবক লীগ নেতার জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৯

ডেস্ক রিপোর্ট: পাবনার আতাইকুলায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসর থেকে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালেন তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: এবার নতুন করে তিন দফা ঘোষণা করছেন তিতুমীর কলজের শিক্ষার্থীরা। এই দাবিগুলোর মধ্যে একটি রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টা

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মীর যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে আয়োজিত