জামায়াত নেতা আজহারুল লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, আদেশ বুধবার

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, সে বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দিবেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি), সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্যে এ দিন ধার্য করেন আদালত। আজ এ টি এম আজহারের পক্ষে রিভিউ শুনানি শুরু করছেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী।

২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম।’

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে ১২৫৬ ব্যক্তিকে গণহত্যা-হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে ১ নম্বর বাদে বাকি পাঁচটি অভিযোগে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। যদিও এটি প্রহসনের রায় বলে আখ্যায়িত করে আসছে জামায়াতে ইসলামী।

২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩ যুক্তিতে জামায়াত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৯০ পৃষ্ঠার মূল আপিলসহ ২৩৪০ পৃষ্ঠার আপিল দাখিল করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর সম্পূর্ণ লকডাউন কর্মসূচির দুদিন আগেই আতঙ্ক ছড়িয়েছে ঢাকায়। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে

দুই সচিবের ছত্রচ্ছায়ায় মাসুদের ৩০০ কোটি টাকার প্রকল্প!

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচারী সরকারের পতনের পরও থেমে নেই দোসরদের দাপট। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠজন মাসুদ আলমের মালিকানাধীন ই-লার্নিং অ্যান্ড আর্নিং

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে

সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ মনোয়ার হোসেনের যোগদান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন সহকারী অধ্যাপক মো. মনোয়ার হোসেন। যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক

কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,‘জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ

বিএনপি মহাসচিবের সঙ্গে নতুন পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায়

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন