জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতে ইসলামির সাবেক সেক্রেটারি আব্দুল আহাদের স্ত্রী স্কুল শিক্ষিকা মিনারা খাতুনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল হামিদ শুক্রবার দিনে হবিগঞ্জ জেলা সদরে অবস্থান করে সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্ত্রী মিনারার রক্তাক্ত মরদেহ ঘরের পড়ে থাকতে দেখেন। পরে বাহুবল মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আব্দুল আহাদের মূল বাড়ি বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের পশ্চিম জয়পুরে নতুন বাড়ি নির্মাণ করে প্রায় ছয় মাস ধরে বসবাস করছেন।

তাদের সংসারে নবম শ্রেণি পড়ুয়া এক মেয়ে ও ছয় মাসের এক শিশুকন্যা রয়েছে। ঘটনার সময় শুধু হোসনা ও তার শিশুকন্যা বাড়িতে ছিলেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত আমিরকে সেনাপ্রধানের ফোন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফোন করে তার স্বাস্থ্যের খবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রবিবার জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে

মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, লাশবাহক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক মৃত তরুণীর (২০) লাশ ধর্ষণের অভিযোগে এক লাশবাহককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মো. আবু সাঈদ

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান; সংঘর্ষ, গুলিবিদ্ধ এক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান ও ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ

অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

গঙ্গা চুক্তি নবায়নে ভারতের উদ্যোগ, বাড়তি পানি চাওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। এর আগেই চুক্তির শর্তাবলি নতুন করে পর্যালোচনা ও ভারতের স্বার্থের ভিত্তিতে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদেতাড়াশে বিক্ষোভ সমাবেশ

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর  হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার