জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে, জামায়াতের সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‌‌‘এ হত্যাকাণ্ডের বিচারের জন্য একটি ভোট এবং একটি আসন খুবই মূল্যবান। এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে সকল নিহত, হাদি, আবরার ফাহাদ ও মুগ্ধসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোট মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অতীতে যে সংস্কৃতি ছিল, একজনের ভোট আরেকজন দিত তা আর চলবে না। আগামী নির্বাচনে যার ভোট সেই দিবে। তবে যদি কেউ ভোট চুরি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করে জামায়াত ছেড়ে কথা বলবে না। তাতে সে যত বড় শক্তিই হোক না কেন।’

এছাড়া সকলের ভোট নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকেই ভোট পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান দাবি করেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাঁচার হয়েছে। সেই টাকা ফিরিয়ে এনে দেশে সুষম উন্নয়নের জন্যই জামায়াতকে ভোট দেওয়া প্রয়োজন।

তার অভিযোগ, বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এ নির্বাচনের মাধ্যমেই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল শ্রেণি পেশার মানুষের স্বপ্নের বাস্তবায়ন হবে এবং যোগ্যতা অনুসারে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ আমলে ১০ টাকা কেজিতে চাল দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু মানুষ সেই চাল পায় নাই। এখন আরেকটি দল কার্ডের কথা বলছে।,

এগুলো সবই ধাপ্পাবাজি। দেশের বিভিন্ন এলাকায় নারীদের সম্ভ্রমহানি করার হুমকি দিয়ে অপমান করা হলেও বিএনপির পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনে ভোট হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। এটা সেই ইনসাফ যেখানে বিচারের ক্ষেত্রে সাধারণ মানুষ থেকে একজন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী সকলেই সমানভাবে বিবেচিত হবে।’

জামায়াতের পিরোজপুর জেলা কমিটির আমীর তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন—পিরোজপুর- ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর- ২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে এনসিপির মনোনীত প্রার্থী শামীম হামিদীসহ প্রমুখ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদীকে হত্যা করা হয়েছে: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মরহুম শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন

রায়গঞ্জে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন

ফ্লোটিলা নৌবহর আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট: গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। শুক্রবার

মিরপুরে আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (২৯

ভারতীয় কোম্পানির সঙ্গে ২৫০ কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী চুক্তিটির মূল্য প্রায়

টাঙ্গাইলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ শীর্ষক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার