জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সোমবার বিকেলে শহরের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মার্কেটে অবস্থিত মহানগর জামায়াত কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ।

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৈঠকে মার্কিন কর্মকর্তা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য জামায়াতের প্রস্তুতি সম্পর্কে জানতে চান।,

একই সঙ্গে জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করতে চায়, তাদের নীতি ও কর্মপরিকল্পনা কী—এ নিয়েও তার প্রশ্ন ছিল। প্রতিক্রিয়ায় সিলেটের জামায়াত নেতারা দলের নীতিগত অবস্থান তুলে ধরেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে মতামত বিনিময় করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াতসমর্থিত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীনসহ মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

সাক্ষাৎ শেষে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আলোচনা ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। তিনি জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন সংস্কার–সংক্রান্ত বিষয়ে জামায়াতের ভূমিকা, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে দলের পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি বিষয়গুলো তারা মার্কিন কর্মকর্তাকে অবহিত করেছেন।,

এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অনুরোধও জানানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সায়েন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল বন্ধ রয়েছে।

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১) সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ

শিবির নেতার ওপর হামলা, প্রতিবাদ জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদলের হামলা ও থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত

পাবনার এক স্কুলের প্রধান শিক্ষক ভারতীয় নাগরিক

পাবনা প্রতিনিধি: ভারতের নাগরিক হয়েও পাবনা সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও জালিয়াতি করে শ্বশুরের নামে লিজ নেয়া সরকারি সম্পত্তি

পাবনায় মদপানে ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: পাবনা শহরে আওয়ামী লীগ নেতার সেই মদের বারের বিষাক্ত মদ্যপানে সুমন সরকার (৩৫) এবং মামুন (৩২) নামে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবার

খেলাপি নয়, তবুও আটকে পুনর্গঠন: আবেদন জমা ১ হাজার ছাড়াল, নিষ্পত্তি এখনো শূন্য

নিজস্ব প্রতিবেদক: ইচ্ছাকৃত নয়—এমন বড় অঙ্কের ঋণ পুনর্গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের গঠিত বাছাই কমিটির কাছে জমা পড়েছে ১ হাজার ২৫৩টি আবেদন। তবে পাঁচ মাস পেরিয়ে