জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতির উদ্দেশে দেয়া ভাষণে জামায়াতের আমি ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। তারা শুধু ঘরেই থাকবে না, সংসদেও থাকবে। আর তরুণরা বাংলাদেশের ক্যাপ্টেন এবং আমরা হবো যাত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভির মাধ্যমে ভাষণে তিনি এ কথা বলেন।,

শফিকুর রহমান বলেছেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতের চেষ্টা করলে আমি প্রতিহত করবো। সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে ‘হ্যাঁ’ বলুন; আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিকে ‘না’ বলুন। ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে জামায়াত আমির বলেছেন, বিচারবিভাগকে আমূল সাজাতে হবে, সৎ ব্যক্তিদের বিচারকের আসনে বসাতে হবে।

দেশ গঠনে তাবলীগ জামায়াতের কর্মীদেরকে নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কেউ অন্যায়ভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যা করতে পারবে না।

প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার নিশ্চিত করা হবে। কেউ প্রবাসে মারা গেলে তাদেরকে সম্মানের সাথে কাঁধে বহন করে লাশ দেশে আনা হবে।

নির্বাচনী প্রচারণায় জামায়াতের নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেলে ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলের হত্যার দাবি অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে তার কার্যালয়। দখলদার ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে বলে যে দাবি

এবার খুলনাতেও আমির হামজার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: খুলনা কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

ঠিকানা ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন। রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরেন। এরপর রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে

বিএনপির সহ-সভাপতি, জামায়াতের সাধারণ সম্পাদক—বেলায়েত তুমি কার?

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের দায়িত্বশীল পদে রয়েছেন বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও

বেলকুচিতে প্রতিবন্ধী, যুব-যুবতীদের মাঝে সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দই নিয়ে সংঘর্ষ, কনের বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণকমোড়া গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে টক দই দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বর ও কনেপক্ষের হাতাহাতি। পরে এর জের ধরে