জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাট বাজারের ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এ সার ও বীজ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার অতিরক্তি কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব।

তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে।

সে সময় আমরা ওই কার্যালয়ে গিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে’। এ অভিযোগের বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি বৈঠকে বসেছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে

চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ

উত্তরায় সেই দম্পতির ওপর হামলা চালায় ৭ জন, আটক আরো ১

নিজস্ব প্রতিবেদক: সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী পথচারীকে ধারালো রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন

ফ্যাসিস্টরা এত অত্যাচারের পরও আমরা কোনো প্রতিশোধ নিচ্ছি না : শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শামীম সাঈদী বলেছেন, ‘ফ্যাসিস্টরা মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের অন্যায়ভাবে একের পর এক

সুদানে হাসপাতালে ড্রোন হামলা, নিহত বেড়ে ৬৭

অনলাইন ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলের রাজধানী এল-ফাশারের সৌদি হাসপাতালে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় সময়

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন। আজ বুধবার (১৫ জানুয়ারি)। বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে