জামায়াত আমিরের হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হবে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করবেন।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে– সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে একান্তভাবে দোয়া করি।’

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘আল্লাহ তাআলা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন, এই দোয়াই করছি।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমীরে জামায়াতকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

তিনি আরও বলেন, এরপর আরও নিশ্চিত হওয়ার জন্য ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তবে এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন এবং স্বজন ও ঘনিষ্ঠদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন।

জামায়াতের পক্ষ থেকে জুমার দিনে দেশের প্রতিটি মসজিদে দলের কর্মী ও দ্বীনি সাথীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অশ্লীল কর্মকাণ্ড কাশবনের ভেতর

সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকার কাশবনে স্থানীয় লোকজন আগুন লাগিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই কাশবনে এ ঘটনা ঘটে। সিলেট-জকিগঞ্জ

শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বেধড়ক পেটুনি, মাইক ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কেয়ারটেকার

এক বছর কেটে গেলেও হৃদয়ের মরদেহের সন্ধান মেলেনি, মেলেনি শহীদের স্বীকৃতিও

টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুরের হতদরিদ্র পরিবারের সন্তান মো. হৃদয় (২০)। নিজের লেখাপড়ার খরচ ও পরিবারের হাল ধরতে গাজীপুরের কোনাবাড়ীতে যান তিনি। শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালানো।

বড়াল নদে ভোরের অভিযান, ধ্বংস ১৭টি চায়না দুয়ারি রিং জাল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে চালানো হয়েছে ভোরের বিশেষ অভিযান। শুক্রবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে সকাল

ছয় মাসে দিল্লি থেকেই ৭৭০ কথিত বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

ঠিকানা ডেস্ক: ২২শে এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মাত্র এক মাসের ব্যবধানে দিল্লি পুলিশ একটি সমন্বিত অভিযান চালিয়ে ৪৭০ জন কথিত অবৈধ

ফারজানা সিঁথিকে ধর্ষণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

বিনোদন ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকে আলোচনায় আসেন ফারজানা সিঁথি। রাজপথে তার বাঘিনীর মতো গর্জন তাকে পরিচিতি এনে দেয়। এবার সেই সিঁথি ধর্ষণের হুমকি