জামায়াত আমিরকে সেনাপ্রধানের ফোন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফোন করে তার স্বাস্থ্যের খবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রবিবার জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে জানানো হয়, জামায়াত আমিরের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান। ফোন করে খোঁজ নেওয়ায় সেনাপ্রধানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামায়াত আমির।,

প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। গতকাল বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম দফায় পড়ে যান তিনি। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। এর মিনিট পরেই উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। এ সময় তাকে নেতাকর্মীরা ধরে রাখেন। এমন অবস্থায় কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর আবার বসে পড়েন তিনি।

এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘গরমের জন্য আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলেছেন, তার আর বক্তব্য দেওয়া ঠিক হবে না।’

তবে কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তার পাশে চিকিৎসকদের দেখা যায়। তিনি বসেই প্রায় ১০ মিনিট বক্তব্য দেন। তার বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় দলটির জাতীয় সমাবেশ।

সমাবেশ শেষে রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় জামায়াত আমিরের। সেখানে তাকে দেখতে যান বিএনপি মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাতেই বাসায় ফেরেন জামায়াত আমির।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে সড়ক দূর্ঘটনায় স্বাস্থ্য সহকারী নিহত

লুৎফর রহমান তাড়াশ: হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগর নামক এলাকায় বাস চাপায় ইজাব আল মাসুদ (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পরিবর্তন চেয়ে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে লাগাতার মশাল মিছিল চলছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকা থেকে এ মশাল মিছিল

১৬ বছর পর নির্বাচনী দায়িত্বে হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের সময় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ সেনাবাহিনী। ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে

শখের সাপেই মৃত্যু: মনপুরায় গোখরার ছোবলে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক: ভোলার মনপুরা উপজেলায় শখের বসে বিষধর গোখরা সাপ পোষ মানাতে গিয়ে শাকিল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাপ দিয়ে খেলা দেখানোর

ক্ষমতায় গেলে আপসহীন বাংলাদেশ ও যুবকদের ক্ষমতায়ণসহ ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরের সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে বলে ঘোষণা দিয়েছে

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে