জামায়াতে যোগ দিল বিএনপির ৩০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি থেকে ২০ থেকে ৩০ জন নেতাকর্মীসহ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি নেতা আক্কাস আলী ভুঁইয়া।

রোববার রাতে পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সহযোগী সমাবেশে তিনি জামায়াতের সহযোগী ফরম পূরণ করেন।

এ সময় তার সঙ্গে আরও ২০ থেকে ৩০ জন ব্যক্তি জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাছেদের সভাপতিত্বে সমাবেশ স্থলে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সুফিউল্লাহ সুফি। প্রধান আলোচক ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন, পৌর জামায়াতের আমির শেখ ফরিদ হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।,

সদ্য জামায়াতে যোগদান করা আক্কাস আলী ভুঁইয়া দেবীগঞ্জ পৌর বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০২১ সালে অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।,

এদিকে বিএনপি নেতা আক্কাস আলী ভূঁইয়ার জামায়াতে যোগদানের বিষয়টি দেবীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা একজন জনপ্রতিনিধির এ ধরনের দলবদলকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক মেরুকরণের নতুন মাত্রা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে

আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না : মান্না

ডেস্ক রিপোর্ট: আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে বলে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আগামী ৫

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রীকে “আইন” বিষয়ে

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার। এদিন বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন

শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, প্রস্তুত করা হয়েছে জলকামান

নিজস্ব প্রতিবেদক: মহাখালী রেলগেট এলাকায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। আন্দোলনের মুখে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফিরে যেতে বাধ্য