জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭১ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নে বিএনপির ৭১ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেহেলা ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেন।

এসময় ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ পারভেজ রাসেল। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাবেক ওয়ার্ড সভাপতি কাজী ইউনুস, সেক্রেটারি ইমারত, যুবদল নেতা সুরুজ আলী, আব্দুর রশীদ ব্যাপারী, চিকিৎসক কাউছার আলীসহ ৭১ নেতাকর্মী।

‎প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, জামায়াতে ইসলামী যে আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আদর্শ নয়; এটি বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ। এই আদর্শ মানবতার কল্যাণ, ন্যায়বিচার, সততা ও জবাবদিহিতার শিক্ষা দেয়। সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, বৈষম্য ও অন্যায় দূর করতে হলে এই আদর্শের বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না; আমরা বিশ্বাস করি সেবার রাজনীতিতে। নতুন যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের নিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. সাগর আহমেদ, এইচআরডি সম্পাদক আবু রায়হান, চুয়াডাঙ্গা পৌর সভাপতি মো. রাব্বি হাসান, ছাত্রশিবির জেহেলা ইউনিয়ন সভাপতি মো. শ্রাবণ আহমেদ, জামায়াতের জেহেলা ইউনিয়ন আমির সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির, সেক্রেটারি তৌহিদুল ইসলাম মৃদুল, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলমগী প্রমুখ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারত। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর একাধিক সম্পদ জব্দ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও আলোচিত রাজনীতিক সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা একাধিক সম্পত্তি জব্দ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে

সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন প্রতিবন্ধীরা সমাজের সম্পদ: ড. এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মাধ্যমে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারেন—এমন অভিমত ব্যক্ত করেছেন চাইল্ড

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার

বেলকুচিতে যমুনা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখা থেকে নিখোঁজ আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। সোমবার

স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম