জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭০ নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট: মেহেরপুরে বিএনপি থেকে ৭০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে গোপালপুর গ্রামে এক সাধারণ সভায় তারা জামায়াতে যোগ দেন।,

রোববার (১২ অক্টোবর) এশার নামাজের পর নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান বলেন, আমাদের প্রথমে সৎ এবং যোগ্য নেতাকর্মী নির্বাচন করতে হবে। নতুন যারা দলে যোগ দিয়েছেন তাদেরকে শুভকামনা জানিয়ে সৎ থাকার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে সরকারি বরাদ্দের পন্য যাতে সুষ্ঠু বন্টন হয়। কোনো ভাবে যেন এতিম ও সুবিধাবঞ্চিতদের হক নষ্ট না হয়। ৫৪ বছর এ দেশ স্বাধীন হয়েছে। একটার পর একটা দলকে আমরা দেশ পরিচালনা করতে নিয়ে এসেছি। আমরা ভেবেছিলাম আমরা আমাদের অধিকার ফিরে পাব কিন্তু আমরা সেই অধিকার ফিরে পাইনি।,

এসময় বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া কর্মী ফরমান হোসেন বলেন, জামায়াতে যোগ দিলেই নেতা হওয়া যায় না। এখানে কর্মী হতে হলে নিয়মিত নামাজ আদায়সহ সিলেবাসভুক্ত বই পড়তে হয়, নিয়মকানুন মেনে যোগ্যতা প্রমাণ করতে হয়। আমরা সৎ ও নিষ্ঠার সঙ্গে দেশের স্বার্থে কাজ করতে চাই।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সভাপতি ইমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইসলামী রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, পৌর আমীর সোহেল রানা ডলার, শ্যামপুর ইউনিয়ন আমীর মাওলানা মফিদুল ইসলাম এবং ইউনিয়ন সেক্রেটারি মকলেছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের হাতে জামায়াতে ইসলামী দলের প্রতীকী চিহ্ন ও সংগঠনের দিক নির্দেশনামূলক লিফলেট তুলে দেওয়া হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধানমন্ডি বত্রিশে টাঙানো হলো হাদি ও ভাসানীর ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে এবার টাঙানো হলো সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), জানিয়েছে, শুক্রবার রাতে তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এ

সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ অংশগ্রহণ

ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

সাঈদ পান্থ, বরিশাল: ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে মহাসড়কে চলাচলরত মালবাহী অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।, ২০২০ সালের

রাজশাহীতে যৌনকর্মীর চেয়ে সমকামিতায় বেশি ছড়াচ্ছে এইচআইভি, ১০ মাসে ২৮ জন পজিটিভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ১০ মাসের এইচআইভি এইডসে আক্রান্ত হয়েছেন ২৮ জন নারী-পুরুষ। এর মধ্যে রোগটিতে মারা গেছেন একজন। আক্রান্তের বেশির ভাগ ২০ থেকে ৩৫ বছর