জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা মুন্নাফ

ডেস্ক রিপোর্ট: শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মুন্নাফ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার বাজারে পৌর জামায়াতে ইসলামীর এক সাধারণ সভায় শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের কাছে জামায়াতের সমর্থন ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। এ সময় যোগদানকারীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।’

এ সময় শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুর রহমান, শ্রীবরদী উপজেলা আমির আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিস্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মনিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জামায়াতে যোগদানকারী আব্দুল মুন্নাফ বলেন, দীর্ঘদিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করেছি। জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় জামায়াতে যোগদান করলাম।’

যোগদানের আগে আব্দুল মুন্নাফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীবরদী উপজেলা শাখার বরাবর দেওয়া পদত্যাগ পত্রে লিখেন, আমি আব্দুল মুন্নাফ ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, একজন মুসলমান তথা সব বিবেক সম্পন্ন মানুষের মাঝে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে রাসূল (সা.) এর জীবনাদর্শ অনুস্মরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম।

এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানপূর্বক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৯নং কুড়িকাহনীয়া ইউনিয়নের সিনিয়র সহসভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম। জাতীয়তাবাদী ছাত্রদলে আমার এ দীর্ঘ পথচলায় শুভাকাঙ্খী ও সহযোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতএব, সভাপতির সমীপে প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণপূর্বক বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাজেট ২০২৫-২৬: সাংবাদিকদের প্রশিক্ষণ, সুরক্ষা ও চিকিৎসায় বরাদ্দ চাইলেন আহমেদ আবু জাফর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও কল্যাণে আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতির মৃত্যু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রতিবাদে রাজশাহী

বাঁশখালীতে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং করার অভিযোগে শফকত হোসেন নামের এক সাংবাদিকের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল

হাসিনার সাক্ষাৎকারে হতাশ কলকাতার আওয়ামী লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাতে স্পষ্ট দিকনির্দেশনার অভাবে হতাশ হয়ে পড়েছেন কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয়

শেরপুরে নিখোঁজের ১৪ ঘন্টা পর ভেসে উঠল কিশোরের মরদেহ 

মো. নাঈম ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইসমাইল হোসেন (১৭) নামের

করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,