জামায়াতে যোগ দিলেন আরো ৯১ বিএনপি নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদার কাদীপুর গ্রামের বিএনপি নেতা নজির ও নূর ইসলামের নেতৃত্বে ৯১ জন জামায়াতে যোগ দিয়েছেন।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাওলি ইউনিয়নের আয়োজনে দামুড়হুদা উপজেলা যুব বিভাগের মাধ্যমে তারা জামায়াতে যোগদান করেন।

জানা গেছে, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের উত্তম ব্যবহারে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী রুহুল আমিন।

তিনি বলেন, আপনারা আজকে যারা জামায়াতে যোগ দিলেন সত্য কথা বলবেন, হালাল উপার্জন করবেন, সৎ পথে চলবেন ও অসৎ উপায়ে অর্থ উপার্জন বন্ধ করবেন।‎ তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানান।

‎হাউলি ইউনিয়ন আমির ওবায়দুল হকের সভাপতিত্বে এবং দামুড়হুদা যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী প্রমুখ।,

জামায়াতে যোগ দেওয়া বিএনপি নেতাকর্মীরা হলেন কাদিপুর স্কুলপাড়ার নূর ইসলাম, নজির আহমেদ, ইউনুস আলী, আবদুল হান্নান, সোহরাব হোসেন, আবদুল মমিন, খাজা মঈনউদ্দীন, বাদশা মিয়া, আমজাদ হোসেন, আলতাফ হোসেন, মুকুল মিয়া, নাজমুল মিয়, বখতিয়ার হোসেন, আবদুল হামিদ, হাফিজুল সেলিম আবদুল হালিম, আজিজুল হক, সাজিদুর রহমান, ইকরামুল, জাহাঙ্গীর, আকবার আলী, আশকার আলী, হেকমত আলী, বজলুর রহমান, মনিরুল মতিরুল, রমি, শরিফ আরিফ, মজিবর রহমান, শহিদুল, মাহতাব, কদর আলী, আশা মিয়া, গোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা দেলোয়ার, মোমিনুল, সজিব, ওবাইদুল, আশরাফুল, সম্রাট, রকিবুল জামিরুল, সাজিবুর, বকুল, রবগুল প্রমুখ।

এর আগে গত ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন দলত্যাগ করে জাময়াতে যোগ দিয়েছেন। তার আগে এক যোগে চার শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ‘কলেজছাত্রীর’, আলামত পাননি চিকিৎসক ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে এক তরুণী। তিনি নিজেকে শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী

লন্ডনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে গনধলাইয়ের চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা

অনলাইন ডেস্ক: লন্ডনে সফরে গিয়ে হামলার মুখে পড়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চ্যাথাম হাউসে এক আলোচনা সভা শেষে গাড়িতে ওঠার সময় তার ওপর হামলার চেষ্টা

মেয়েকে নিয়ে কোচিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের

নিজস্ব প্রতিবেদক: মেয়েকে নিয়ে কোচিং থেকে ফেরার পথে ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)

ভারতে আটকে নির্যাতনের ভিডিও দিয়ে মুক্তিপণ দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ভারতের পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অপহৃত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিক খাড়ি গ্রামের বাসিন্দা মো. মিঠুন (২২)। অপহরণকারীরা তার পরিবারের কাছে

পিআর পদ্ধতি সংবিধান-আরপিওতে নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির আওতায় নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট বলেছেন, পিআর

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর লাশ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর লাশ দেশে আনা হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে