জামায়াতে যোগদান করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের ইন্দুরকানীতে হিন্দু সম্প্রদায়ের চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার পলাশ কান্তি মন্ডল ও রবিন ডাকুয়াসহ ওই চারজন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

এর আগে গত সোমবার সন্ধ্যায় ইন্দুরকানীতে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে। ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়ন শাখা এই কর্মসূচি পরিচালনা করে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। এছাড়াও ছিলেন-পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, জিয়ানগর উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানি সদর ইউনিয়নের আমির মাওলানা খায়রুল বাশার, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আহাদুজ্জামান নাঈম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী উপজেলা সভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগ চলাকালে হিন্দু সম্প্রদায়ের ৪ ব্যক্তি মাসুদ সাঈদীর উপস্থিতিতে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় কয়েক শতাধিক সহযোগী সদস্য সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটি বিকেলে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমিল্লায় ভুয়া সিআইডি সেজে ডাকাতি, শ্রমিকদল নেতা সোহেলসহ আটক ৫

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে ডাকাতির সময় পৌর শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারী নিহত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক আহত নারীকে

দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য

টাঙ্গাইলে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও লাল

রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে। রবিবার (১১মার্চ)’ সকাল ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া এলাকায়

মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার

নিজস্ব প্রতিবেদক: সরকারি গুদামে খাদ্যশস্যের নিরাপদ মজুত রয়েছে। বাজারেও সরবরাহ পর্যাপ্ত। কিন্তু মিলারদের দাদন বাণিজ্যের প্রভাবে বোরোর ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কৃষকের মাঠের