জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করছে : নায়েবে আমীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং সেই প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে সংক্ষিপ্ত সফরে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জেলা ও স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা আমীর আহসান হাবীব মাসুদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় এটিএম আজহারুল ইসলাম বলেন, ক্ষণস্থায়ী এই জীবনে সৎ কাজের কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার ক্ষণিক স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁঁকি নেয়; কিন্তু জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। এ জন্য আমাদের আরও সাহসিকতা, চেষ্টা ও সাধনার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আগামি নির্বাচনে যেন কেউ ভোট ডাকাতি করতে না পারে- সেজন্য এখন থেকেই সাহসী ও সচেতন পদক্ষেপ গ্রহণ করতে হবে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারী হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারী মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. একেএম আব্দুল হামিদ, শহর সেক্রেটারী মো. সাইফুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তিনি

সরকার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর

ঠিকানা টিভি ডট প্রেস: সরকার দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘যেকোনো সাংবাদিক যেকোনো

আ. লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে: মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এক মন্ত্রীকে সরাসরি জানিয়েছেন—আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কোনো নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে আহ্বায়ক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা, বাজারে আসছে ইরানি তেল

অনলাইন ডেস্ক: ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া

মির্জাপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি