জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার ও রফিকুল ইসলাম খান। বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি থেকে তারা পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলমান প্রচারণার পাশাপাশি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

নেতারা নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত জরুরি তথ্য, অভিযোগ ও মতামত তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

নির্বাচনী কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জানুয়ারি মাসের মধ্যে অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে বৈঠকে জানানো হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা থাকবে। কন্ট্রোল রুম থেকে এসব কার্যক্রম মনিটরিং এবং ফুটেজ সংরক্ষণ করা হবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচার কার্যক্রম আইনসম্মত বলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হওয়া হয়েছে বলে জানানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে পুনর্ব্যক্ত করা হয়।

এছাড়া নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিরোধ নিরসনে সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন উপলক্ষে অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন চালু করার কথাও জানানো হয়।

বৈঠক শেষে নির্বাচন ও গণভোটের ফলাফল নির্বিশেষে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং দেশ পরিচালনায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সৎ মায়ের নির্যাতনে ক্ষুব্ধ হয়ে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায়

যমুনা তীরে সোলার প্লান্টে ১কোটি টাকার মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতা রফিক সরকারের ভাতিজাদের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে যমুনা নদীর তীরে নির্মিত সোলার পাওয়ার প্লান্ট থেকে ১ কোটি টাকার তামা ও আনুসাঙ্গিক মালামাল লুটের অভিযোগ উঠেছে স্থানীয়

তফসিল হলে ফিরবেন, দল থেকে তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত দুটি প্রশ্ন হলো—ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে: মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট: আগামী ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ইউসুফ নামের একজন দর্শক। সম্প্রতি সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘কথা’য় এ

তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদরাসাছাত্র

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার

আ. লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে: মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এক মন্ত্রীকে সরাসরি জানিয়েছেন—আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কোনো নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে