জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে আলাল বলেন একটি দল আছে তাদের মূল শেকড় পাকিস্তানে

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দলটির শেকড় পাকিস্তানে। তিনি বলেছেন, একটি দল আছে তাদের মূল শেকড় পাকিস্তানে। সুযোগ পেলেই তারা ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে। আর বিএনপির সমালোচনা করে। তাদের বলি, আগে নিজেদের চেহারার দিকে তাকান।”

বুধবার বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।’

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “আওয়ামী লীগ নেতারা দেশের টাকা বিদেশে পাচার ও লুটপাট এবং মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তারা এখনো ওই সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি। অথচ তারাই আবার বিদেশে বসে থেকে দেশে হরতাল ডেকেছে। বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না। মানুষ তার সমুচিত জবাব দেবে।”

আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ শাহজাদপুর শাখার উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, খুলনা মহানগর শাখার সভাপতি জহির উদ্দিন বাপ্পী, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ জয়, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদাবাজি-মব জাস্টিস দমনে কক্সবাজার প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: চাঁদাবাজি, মব জাস্টিস ও অবৈধ অস্ত্রসহ যেকোনো অপরাধ দমনে কক্সবাজার জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ

রাজশাহীর পবাতে আন্তর্জাতিক নারী দিবসে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা 

পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নের বিলনেপালপাড়া কৃষি প্রতিবেশবিদ্যা শিক্ষন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুক পেজ নিয়ে বিরোধ, সহযোগীর ভাইয়ের হাত ভাঙলেন ‘বিনোদন ভাই’

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক পেজ ‘বিনোদন ভাই’-এর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কন্টেন্ট ক্রিয়েটর মো. শফিকুল ইসলামের (১৮) বড় ভাই মো. শাহাদাৎ হোসেনের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে

সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট বাচ্চুকে ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করলেন সাংবাদিক নেতা এনামুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক

সলংগায় ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানায় ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার (১৪ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে ন্যাশনাল ফুড ভিলেজ

সীমান্ত দিয়ে চট্টগ্রামে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, নির্বাচন ঘিরে ব্যবহারের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর নানা অভিযানের পরও চট্টগ্রামে থামছে না অবৈধ অস্ত্রের ব্যবহার। বিভিন্ন সংস্থার তথ্য, কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত হয়ে ছোট এবং অত্যাধুনিক সব অস্ত্র ঢুকছে