জামায়াতে ইসলামীর কোন পদ পাচ্ছেন এটিএম আজহার

ঠিকানা ডেস্ক: সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে গত মঙ্গলবার বেকসুর খালাস দেন আপিল বিভাগ। পরদিন তাকে শাহবাগে সংবর্ধনা দেয় জামায়াতে ইসলামী।

পরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এটিএম আজহারুল ইসলাম। তাকে আলাদা কক্ষ দেওয়া হয়েছে। তবে এখনো দলীয় কোনো পদ বা দায়িত্বে অধিষ্ঠিত করা হয়নি আজহারুলকে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর ধরে কারাবন্দি থেকেও তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নির্বাচিত হয়ে আসছেন। গত বুধবার এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন । তখন থেকে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে তিনি জামায়াতের আমির হচ্ছেন।

দলটির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলামের এখনই আমির বা দলীয় প্রধান হওয়ার সুযোগ নেই। কারণ আমির নির্বাচিত হন দলের রুকন বা শপথধারী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। বর্তমান আমির ডা. শফিকুর রহমান তিন বছর (২০২৩-২০২৫) মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ। এ বছরের শেষের দিকে আবার জামায়াতের আমির পদে নির্বাচনপ্রক্রিয়া শুরু হবে।’

ওই নেতারা জানিয়েছেন, পরবর্তী আমির পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, তার জন্য তিনজনের একটি বাছাই তালিকা হয়। এই তিনজন কারা হবেন, সেটা মজলিসে শূরার সদস্যদের গোপন ভোটে ঠিক করা হয়। এই তিনজনের নাম সারা দেশে রুকনদের জানিয়ে দেওয়া হয়। এরপর সারা দেশের রুকনদের গোপন ব্যালটে এই তিনজনের মধ্যে যে কাউকে আমির পদের জন্য ভোট দিতে পারেন। এই তিনজনের বাইরে কারও কাছে অন্য কাউকে ভোট দিতে পারেন। এই তিনজনের বাইরে কারও কাছে অন্য কাউকে আমির পদের জন্য যোগ্য মনে হলে তিনি তাকে ভোট দিতে পারেন। এরপর নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন ভোট গণনা করে সর্বোচ্চ ভোটপ্রাপ্তকে আমির ঘোষণা করেন। এটিএম আজহারকে আমির হতে এ প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে।

দলটির বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, এটিএম আজহারুল ইসলামকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির করার সম্ভাবনা বেশি। বর্তমানে জামায়াতের নায়েবে আমির তিনজন। তারা হলেন—সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আ ন ম শামছুল ইসলাম। গঠনতন্ত্রে নায়েবে আমিরের সংখ্যা নির্দিষ্ট করা নেই। গঠনতন্ত্রে ‘প্রয়োজনীয় সংখ্যক’ বলে উল্লেখ রয়েছে।

এটি এম আজহারুল ইসলাম ২০১১ সালের ২২ আগস্ট রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে গ্রেফতার হন। তখন তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল পদে ছিলেন। তার আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেফতার হওয়ার পর একবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পদেও ছিলেন। প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর গত ২৮ মে তিনি মুক্তি পান। আগের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে খালাস দেন এটিএম আজহারকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত অন্তত ১৩

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে চারজন শিশু ও তিনজন নারী রয়েছেন। এছাড়া

খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে

গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক: গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একইসঙ্গে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক

আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক

ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২-১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে

বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে পৌর ৮ নং ওয়ার্ড শেরনগর গ্রামে দু’টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। রোববার সকালে পৌর