জামায়াতে ইসলামীকে ভোট দিন, বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিনত করব: মাসুদ সাঈদী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিন বংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিনত করব ইনশাআল্লাহ। দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি জবাবদিহিতা মূলক সরকার। চায়, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের সাথে কাজ করে। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশকে একটি স্বর্গরাজ্যে পরিনত করব।

সেমাবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবশে চন্ডিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ছারোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী একথা বলেন।,

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালে আছে। শত্রুরা বার বার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। জুলাই পরিবর্তনের পর উচিৎ ছিল সকল দল মিলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সকল সিদ্ধান্ত গ্রহন করা। কিন্তু আমরা লক্ষ করছি আমাদের কিছু বন্ধু আমরা যারা একত্রে ছিলাম তারা আবার এখন বিভিন্ন বিষয়ে দ্বি-মত পোষন করছে। আমরা যদি নিজেরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হই তাহলে ফ্যাসিস্ট দল আবার মাথা চাড়া দিয়ে উঠবে।

মাসুদ সাঈদী উপস্থিত জনগনের কাছে দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, আল্লামা সাঈদী যেভাবে পিরোজপুরের উন্নয়ন করেছে আমি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। আমি আপনাদের কাছে ওয়াদা করছি আমিও আল্লামা সাঈদীর মত আমানতদারীর সাথে পিরোজপুরকে সাজাব।

সমাবেশে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারী শেখ মোঃ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, সাবেক আমীর মোঃ হাবিবুর রহমান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম ইউনুস আলী, সেক্রেটারী মোঃ তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম এবং স্থানীয় জামায়াত নেতা জুনায়েদ আল হাবীব।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত, সীমান্তে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আট বছরেও নিজ দেশে ফিরতে পারেনি। বরং সীমান্ত পেরিয়ে নতুন অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এর মধ্যে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে

বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

ডেস্ক রিপোর্ট: বরিশাল সদর উপজেলায় বিএনপি নেতার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেছেন ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা।, সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে

টাঙ্গাইলে ব্রিজের অ্যাপ্রোচ ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর ওপর চারাবাড়িঘাট নামকস্থানে নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ (সংযোগ সড়ক) ধ্বসে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার

চাঁদ দেখা গেছে, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটি থেকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়।,