জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের তিনটি নির্বাচনী অফিস ও একটি মাদরাসার বাসে দুর্বৃত্তদের দ্বারা আগুন ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। আজ সোমাবর (১৯ জানুয়ারি) এ ঘটনায় একটি বিবৃতি দেন তিনি।

বিবৃতিতে ডা. তাহের বলেন, ‘গত ১৮ জানুয়ারি রবিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনী অফিস, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে জামায়াতের নির্বাচনী কার্যালয় ও দোকানে এবং বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদরাসার একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশিশক্তির মহড়া দিতে ও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানকে বাধাগ্রস্ত এবং ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির হীনউদ্দেশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত সুষ্ঠু পরিবেশে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে বদ্ধপরিকর। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের নির্বাচনী যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে সাধারণ নাগরিকদের আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ ধ্বংস করা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ধ্বংস ও নির্বাচন বানচাল করা তথা প্রভাবিত করার গভীর ষড়যন্ত্র। এমন কর্মকাণ্ডকে রুখে দিতে দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বরিশালে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা

ডেস্ক রিপোর্ট: হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ)

পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবক পল্লবী থানা যুবদলের নেতা। সোমবার (১৭

সিরাজগঞ্জে ডাকাতি ও অটোরিকশা চুরির ঘটনায় ১০ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জামায়াত নেতার ছেলের বুকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির আলোচিত ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা

ডিসি-ইউএওদের হ্যাঁ ভোটের আহ্বান আলী রীয়াজের

নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক

রাত হলেই বেলকুচি পৌসভায় বসে মাদকের আসর: জেনেও ব্যবস্থা নিতে পারছেনা প্রশাসন 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় রাত হলেই বসে মাদকের আসর। সেই সাথে চলে নানা অনৈতিক কর্মকান্ড। দির্ঘদিন যাবৎ পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা রফিকুল

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল