জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ আজাদের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: হলফনামায় উল্লেখিত মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান এ সিদ্ধান্ত জানান। এর আগে প্রায় এক ঘণ্টার জন্য তাঁর প্রার্থিতা স্থগিত রাখা হলেও পরবর্তী শুনানি শেষে চূড়ান্তভাবে মনোনয়নপত্র বাতিল করা হয়।,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিল করা হলফনামায় হামিদ আজাদ তাঁর বিরুদ্ধে মোট ৭২টি মামলার তথ্য উল্লেখ করেন। এর মধ্যে ৭০টি মামলায় তিনি খালাস, অব্যাহতি পেয়েছেন অথবা মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান। তবে দুটি মামলা এখনও বিচারাধীন রয়েছে।

চলমান মামলাগুলোর একটি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা, যা ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন থাকলেও বর্তমানে হাইকোর্ট কর্তৃক স্থগিত রয়েছে। অপর মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ দায়ের করা আদালত অবমাননার মামলা, যা বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন। এই মামলার প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে না পারায় রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেন।

রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তাঁরা নির্বাচন কমিশনে আপিল করবেন। তাঁদের মতে, এ সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রংপুর-৩ আসনে জিএম কাদেরের মনোনয়ন উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় জেলা নির্বাচন অফিস

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের

এনসিপির দুই নেতা নিজের ফ্যামিলি চলতে হিমশিম খাচ্ছে, তারা টিভি মালিকানা পেয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক

সিরাজগঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ দুম্বার গোস্ত ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দুস্থদের জন্য বরাদ্দ দুম্বার গোস্ত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। বুধবার

আ. লীগ এবং ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

যে কারণে ক্ষমা চাইলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ার আলোচিত-সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত