জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার বিকালে (১৯ জুলাই) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, পিআরের পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৭ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নানা ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়। সাম্প্রতিক সময়ে মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে এই টানাপড়েন আরও প্রকট আকার ধারণ করে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গফরগাঁওয়ে অপহরণের শিকার দুই শিশু, মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একই দিনে নিখোঁজ হয় দুই শিশু। এর মধ্যে মুক্তিপণ আদায় ব্যর্থ হওয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে হত্যা করে পুকুরে

মধ্যপ্রাচ্যের সংঘাত: জ্বালানি সংকটে ভারতে সিরামিক শিল্পের উৎপাদন স্থগিত

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৃষ্ট জ্বালানি সংকটে ভারতের অন্যতম বৃহত্তম সিরামিক উৎপাদন কেন্দ্র গুজরাটের মোরবিতে প্রায় ৮০ শতাংশ কারখানা

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলো যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে তার বিরুদ্ধে ইতোমধ্যে দেশটির ২২টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এসব

সিরাজগঞ্জে দায়িত্ব অবহেলায় ২২ শিক্ষকের সম্মানী ভাতা বন্ধ করায় স্বচ্ছতা ফিরেছে ইসলামিক ফাউণ্ডেশনে

লুৎফর রহমান: বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধমীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সরকারের একটি

রায়গঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করতে চান আসিয়ান আইনপ্রণেতারা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইনপ্রণেতাদের সংগঠন আসিয়ান