জামায়াতের নিবন্ধন সংক্রান্ত রায়ের আদেশ ইসিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে জামায়াতের নিবন্ধন বৈধ বলে আপিল বিভাগ রায় দিয়েছেন। এ সংক্রান্ত রায়ের সংক্ষিপ্ত আদেশ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং তা নির্বাচন কমিশনকে (ইসি) পাঠানো হয়েছে বলে জানা গেছে।

রোববার (০১ জুন) বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সই করার পর এ সংক্ষিপ্ত রায় পাঠানো হয়।

এর আগে, সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। তবে দাঁড়িপাল্লা প্রতীকেই দলটির নিবন্ধন হবে কি না- সে সিদ্ধান্তও নেবে ইসি।’

এদিন আদালতে জামায়াতের পক্ষে আইনজীবী ছিলেন- ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।

এর আগে গত ১৪ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য ১ জুন দিন ধার্য করা হয়েছিল।

গত ১২ মার্চ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত বছরের ২২ অক্টোবর জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়।

জানা গেছে, এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

পরে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত

অনলাইন ডেস্ক: ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের

চব্বিশ ঘণ্টার ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার দেশজুড়ে তীব্র ভূমিকম্পের ২৪ ঘণ্টা না যেতেই গাজীপুরের বাইপাইল আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ। ১৫

জাজিরায় সহকারী কমিশনারের বিরুদ্ধে ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবি ও ৮০ হাজার টাকা গ্রহণের

তাড়াশে জায়গায় দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে দুলিশ্বর বাজারে অবস্থিত বিবদমান মূল্যবান ৮ শতক জায়গায় দখলে বাঁধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত