জামায়াতের ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে নিজেদেরই ক্ষতি করছে বিএনপি

অনলাইন ডেস্ক: বেশ ক’দিন ধরে দেশের কয়েকটি জায়গায় মসজিদে পবিত্র কোরআন বিতরণ ও নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীসহ ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়েছে বিএনপি! এর পেছনের কারণ হলো এসব অনুষ্ঠানের আয়োজক ছিলো জামায়াতে ইসলামী। আমার মনে হয়, এসব হামলায় লাভের চেয়ে বিএনপির ক্ষতিটাই বেশি হয়েছে।,

বিএনপি যদি মনে করে জামায়াতে ইসলামী মসজিদে বসে অশালীন কাজ করছে তাহলে কৌশলে সেগুলো ভিডিও করে ছড়িয়ে দিক, যাতে মানুষ জামায়াতকে ঘৃণা করবে। কিন্তু সেটি না করে জামায়াতের কর্মসূচিগুলোকে রাজনৈতিক আখ্যা দিয়ে হামলা চালালে জামায়াতের প্রতি মানুষের সহানুভূতি আরও বাড়বে। আর জামায়াতের ওপর হামলা চালালে তারাও এখন আর বসে বসে মার খাওয়ার সেই জায়গায় নেই বলেই মনে হয়। তাই মারামারি করে নিজেদের ক্ষতি না করে আপনারাও একই ধরনের কর্মসূচি দেন।

কোরআন বিতরণ করা যদি রাজনীতি হয় তাহলে মসজিদে রাজনীতি করা জায়েজ আছে। কোরআন-নামাজ প্রতিযোগিতা এসবতো নিষিদ্ধ বা হারাম কিছু না। মসজিদে বসেই রাষ্ট্র পরিচালনা করেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)। মানুষের জীবন বিধান, রাষ্ট্র শাসন ব্যবস্থা মানেই যদি রাজনীতি হয়, তাহলে পুরো কোরআনেই রাজনৈতিক আলোচনা করা হয়েছে। রাজনীতি থেকে কোরআন কিংবা ইসলামকে আলাদা করার কোন সুযোগ নেই। অতএব ৯৫ ভাগ মুসলমানের দেশে ধর্মকে বাদ দিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের সমর্থন পাওয়া অসম্ভব।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেসবুকে জামায়াতবিরোধী মন্তব্যে পুবাইল থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম। বিষয়টি নিয়ে জামায়াতের

শহীদ মিনার ভাঙার শাস্তি হিসেবে প্রতিদিন স্কুল পরিষ্কার করবে দুই ছাত্র

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির পর লাথি দিয়ে অস্থায়ী শহীদ মিনার ভাঙা সেই দুই শিক্ষার্থী প্রতিদিন স্কুল পরিষ্কার করবে। উপজেলা

তৃতীয় দিনেও বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক: অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারো উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল। বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। খবর বিবিসির।

খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি। রোববার গণমাধ্যমকে এ তথ্য

আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলা

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে আবারও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বিনা উসকানিতে পাকিস্তান নতুন করে এ হামলা চালায়। এ হামলায় ছয়জন নিহত ও সাতজন

তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।