জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৮ জন কর্মী আহত হয়েছেন। এসময় ভাংচুর করা হয়েছে ৩০টি চেয়ার।

এর প্রতিবাদে শনিবার বিকালে খাগকান্দা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা।,

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে জামায়াতে ইসলামীর খাগকান্দা ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে মোহনপুর পূর্ব ও পশ্চিমপাড়ার মাঝামাঝি রাস্তায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ অনুযায়ী, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের নির্দেশে উক্ত ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের জিলানী, বিএনপি নেতা জালাল উদ্দিনসহ ১০ থেকে ১৫ জন লোক সেখানে হামলা চালায়।

হামলাকারীরা বৈঠকের চেয়ার ভাঙচুর করে এবং অংশগ্রহণকারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন ও কর্মী জামাল হোসেনসহ ৮ জন আহত হন।

জামায়াতের আড়াইহাজার দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলাম জানান, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়েছে। এমনকি পরবর্তীতে আমাদের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং শাহাবুদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে।

জামায়াত নেতা মোতাহার অভিযোগ করেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মুঠাফোনে আমাদের অনুষ্ঠান করতে নিষেধ করেন। অভিযোগ অস্বীকার করে বেলায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই।

ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিলানী বলেন, জামায়াতের সঙ্গে আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের মারামারি হয়েছে আওয়ামী লীগের সঙ্গে। কারণ বিগত দিনের আওয়ামী লীগের যে সব সদস্যরা হামলা করেছে জামায়াতে ইসলামী তাদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করেছে। এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আমাদের হালকা ধস্তাধস্তি হয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল নিজেই ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট হাসিনা সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বিরুদ্ধে ‘ভুয়া সনদ বাণিজ্য’ করার অভিযোগ উঠেছে। কমপক্ষে ৫ থেকে ৭

আগস্টের পর ভারতে ঢুকতে গিয়ে আটকরা অধিকাংশ মুসলিম

অনলাইন ডেস্ক: গত বছর আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত

তিন দশক পর দাখিল পাস: কুলিয়ারচরে সাংবাদিক দম্পতির অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক: বিয়ের ৩১ বছর পর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ণ হয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাংবাদিক দম্পতি মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি লঞ্চে থাকবেন ৪ জন আনসার সদস্য   

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে লঞ্চ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে রোববার থেকেই প্রতিটি লঞ্চে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা

শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা ইরানের

অনলাইন ডেস্ক: শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা ইরানেরইসরায়েল,পাল্টা হামলা,চালাল ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে।

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: বগুড়া: বগুড়া শহরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবালকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের