জামায়াতের আমীরকে নিয়ে অপপ্রচার চালিয়ে সত্য গোপন করা যাবে না: ড.শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক: একটি নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নামে মিথ্যাচার করছে। তারা আসলে জামায়াতের চারিত্রিক মাধুর্য ও জনগণের সাথে আমাদের সুসম্পর্ক দেখে ভয় পেয়েছে।”

সোমবার বিকালে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন।,

তিনি আরও বলেন “জামায়াতের আমীর জনগণের সুখে-দুঃখে যেভাবে মাঠে থাকেন, তা দেখে ঈর্ষান্বিত হয়েই এই অপপ্রচার চালানো হচ্ছে। তার আইডি হ্যাক করে আমার মা বোনদের নিয়ে আপত্তিকর কথা ছড়ানো হয়েছে। এটা পরিকল্পিত একটি কাজ। জামায়াতের আমীর তার মা বোনকে যে ভাবে সম্মান করেন, তেমনি তিনি দেশের সকল মা- বোনদের সেই ভাবে সম্মান করেন। তাকে ভুল বুঝার অবকাশ নেই। নির্বাচনে পরাজয় নিশ্চিত যেনে একটি দল অপপ্রচার চালিয়ে নারী সমাজকে ক্ষুব্দ করার চেষ্টা চালিয়েছে। এটা যে ষড়যন্ত্র তা আমার মা বোনেরা বুঝতে পেরেছেন। বাউফলসহ সারা বাংলার তৌহিদী জনতা এসব অপপ্রচারে কান দেবে না।”

ড. মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। অতীতেও আপনারা দেখেছেন ষড়যন্ত্রকারীরা সফল হয়নি, এবারও ইনশাআল্লাহ তারা ধূলিসাৎ হবে।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা এমন এক সমাজ চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে।”

এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, “বাউফলকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সমাবেশে বিপুল সংখ্যক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর আগে বিএনপি ও সহযোগি সংগঠনের ৩৫-৩০ জন নেতাকর্মী ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে জামায়াতে যোগদান করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের সন্তান শ্রাবণ পেলো জাতীয় প্রতিভা অন্বেষণ পুরষ্কার

আবদুল জলিলঃ বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস আয়োজিত কাব স্কাউট, রোভার স্কাউটদের জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২৪ এর সংগীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের সন্তান শ্রাবণ। তিনি ইউনিট,

তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ

সিরাজগঞ্জে ২৯০ পিস বুপ্রেনরফিনসহ একজন আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে ইনজেকশন উদ্ধার সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনায় ২৯০ পিস বুপ্রেনরফিনযুক্ত কুপেনজেশিক ইনজেকশনসহ একজনকে আটক করা

নির্বাহী প্রকৌশলীর চূড়ান্ত নোটিশ টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন না করে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের হতেই রাস্তা দুটির নির্মাণ

পলাতক সাবেক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) শাহ আলম। তাকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট

এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে এক পরীক্ষার্থী বহিষ্কার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ