জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই তিনি ঢলে পড়েন।

পরে নেতাকর্মীরা দ্রুত তাকে সামলে নেন। এরপর তিনি আবার উঠে বক্তব্য শুরু করলেও কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো পড়ে যান। এরপর তিনি মঞ্চেই বসে বক্তব্য শেষ করেন।,

জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, সমাবেশ শেষে ড. শফিকুর রহমানকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক আছে এবং আগের থেকে তিনি অনেকটা সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক অনুষ্ঠান শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন।

এর আগে জামায়াতের প্রচার বিভাগের নেতা আতাউর রহমান সরকার বলেন, আমিরে জামায়াতের পেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার বিকাল ৫টা ২২ মিনিটে বক্তব্য দেয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। দুই দফায় অসুস্থ হয়ে পড়ে গিয়ে শেষ পর্যন্ত মঞ্চে বসে বক্তব্য দেন তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতাদের শেল্টারে ফিরছেন পলাতক আওয়ামী চেয়ারম্যানরা

আহসান কবীর,যশোর: যশোরে আওয়ামী লীগের পালিয়ে থাকা ইউপি চেয়ারম্যানদের অনেকেই এলাকায় ফিরতে শুরু করেছেন। দীর্ঘদিন পালিয়ে থাকা এসব নেতাকে পুনর্বাসনে সহযোগিতার অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপির

ইরানে হামলার আগাম অনুমতির তদবিরে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ফের উদ্বেগ দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগাম সামরিক অনুমতি আদায়ের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন

বাঁশখালীতে ৭৫ হাজার টাকা মূল্যের চোরাইকৃত লোহার এ্যাংগেল উদ্ধার, গ্রেফতার ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুরি হওয়া লোহার ব্রিজের পরিত্যাক্ত ১০টি এ্যাংগেল উদ্ধারপূর্বক চুরির সাথে জড়িত আনোয়ার কবির (১৯) নামে একজন কে

ঢাকার ৭ আসনে জামায়াতের প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনে ঢাকা মহানগরী উত্তরের সাতটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে দলটির আমির ডা. শফিকুর রহমান ঢাকা ১৫

তাড়াশে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামী রাজীব ভৌমিকের মৃত্যুদন্ড

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামী ও মামাতো বোন হত্যার দায়ে ভাগ্নের রাজবী কুমার ভৌমিক (৩৬) এর মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা

গাজায় ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো এ হামলায় নিহতদের মধ্যে