জামায়াতের অংশগ্রহণ না করার কারণ জানাল দলটির শীর্ষ নেতা

অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার অনুষ্ঠিত ওই সংলাপে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান সংলাপে বিরতির সময় সাংবাদিকদের তিনি বলেন, “লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর যে যৌথ বিবৃতি ও প্রেস ব্রিফিং দেওয়া হয়েছে, তাতে আমাদের আপত্তি রয়েছে। এটিকে নজিরবিহীন ও প্রোপার নয় বলে মনে করি। এ কারণেই প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা গতকাল সংলাপে অংশ নিইনি।”

তিনি জানান, প্রধান উপদেষ্টার লন্ডন সফর এবং নির্বাচনের সময়সীমা বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনায় জামায়াতের মৌলিক আপত্তি নেই। “ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তাব আমরা আগেই দিয়েছি। সেক্ষেত্রে ফেব্রুয়ারিও আমাদের প্রস্তাবের মধ্যেই পড়ে। তবে টেলিভিশনে দেওয়া তারিখ পরিবর্তনে দেশের মাটিতে আলোচনা হলে আরও গ্রহণযোগ্য হতো,” বলেন তাহের।

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, “প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছেন—এটা বহুদলীয় গণতন্ত্রের জন্য বিব্রতকর দৃষ্টান্ত। এতে অন্যান্য রাজনৈতিক দল, এমনকি আমরাও বিব্রত হয়েছি।”

তবে জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি তুলে ধরে তিনি জানান, মঙ্গলবার প্রধান উপদেষ্টা দলের আমিরের সঙ্গে কথা বলেছেন। তারপরে দলটি বুধবারের সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃতিশিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী ভিত্তিক সামাজিক সংগঠন শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি সমমান পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ণা ও গুণিজন সম্মাননা প্রদান

সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা অমর কৃষ্ণ দাসের সাথে ইউনিয়ন বিএনপির মতবিনিময়

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসের সাথে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই)

বরিশালে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ২৫

অনলাইন ডেস্ক: বরিশালের মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় উভয়

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন

যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর ওপর নির্মিত বহুমুখী সেতুর ওপর থাকা পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাক অপসারণ এবং সেতুর দুটি চলমান লেন প্রশস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সেতু

ঐকমত্য কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দিয়েছে। সংলাপের ধীরগতি, সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা এবং কিছু ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন