জামায়াতকে ‘ভণ্ড ইসলামি দল’ আখ্যা হেফাজত আমিরের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, “জামায়াত ইসলামী সহিহ ইসলামি দল নয়, বরং একটি ভণ্ড ইসলামি দল।”

সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সভাটি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়, যার আয়োজন করে ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা-মাশায়েখগণ’।

বক্তব্যে মহিবুল্লাহ বাবুনগরী বলেন, “জামায়াতের ইসলাম হলো মওদুদীর ইসলাম, আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর মতবাদ অনুসরণ করলে ইমান বজায় থাকে না। তারা মদিনার নয়, বরং মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এ কারণেই আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজী এবং সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী।

সভায় আরও বক্তব্য দেন—মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া ও মাওলানা ইরশাদ ভূজপুরী।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল নিজেই ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট হাসিনা সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বিরুদ্ধে ‘ভুয়া সনদ বাণিজ্য’ করার অভিযোগ উঠেছে। কমপক্ষে ৫ থেকে ৭

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

অনলাইন ডেস্ক: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত করা হবে। আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান

গৃহবধু আত্নহত্যার ঘটনায় চার প্ররোচনাকারীর নামে আদালতে মামলা

বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর গ্রামের আবুল হোসেনের কন্যা মামলার বাদী অসহায় আসিরন খাতুন জানান, আমার মেয়ে খাদিজার মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য থাকলেও আমার অসহায়ত্ব ও

যুদ্ধের সমাপ্তি ও ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা চাই হামাস

ডেস্ক রিপোর্ট: গাজার যুদ্ধবিরতি নিয়ে মিশরে চলমান পরোক্ষ আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। এই আলোচনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমার ছেলে-মেয়ে সবাই দেশে, একা বিদেশ গিয়ে কী করবো: সেফ এক্সিট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশে গিয়ে কি করবো- এমন প্রশ্ন রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১২