জামায়াতকে ভণ্ডামি বন্ধ করতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের ত্যাগকে আড়াল করে জামায়াতে ইসলামী নতুন করে ধর্মীয় আবেগকে রাজনৈতিক পুঁজিতে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি দাবি করেন, জামায়াত জুলাই আন্দোলনের মর্যাদা ও শহীদদের স্মৃতিকে ব্যবহার করে “নতুন ধরণের ধর্ম ব্যবসা” শুরু করেছে, যা জনগণের প্রতি চরম প্রতারণা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী বলেন, জুলাই চেতনা কোনো দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি জনগণের ত্যাগ ও রক্ত দিয়ে অর্জিত।

কিন্তু জামায়াত সেই চেতনাকে আড়াল করে নিজেদের পুরোনো ধর্মভিত্তিক ব্যবসার রাজনীতি ফের চালু করার চেষ্টা করছে। জনগণকে আবারও ভুল পথে নিতে চায় তারা।,

তিনি অভিযোগ করেন, ইতিহাসের সংবেদনশীল মুহূর্তগুলোকে জামায়াত সবসময়ই রাজনৈতিক কাজে লাগিয়েছে। বর্তমান পরিস্থিতিতেও তারা একই কৌশল নিয়ে মাঠে নেমেছে।

পাটোয়ারীর ভাষায়, মিষ্টি কথায়, স্লোগানে, ধর্মীয় আবেগে তারা আবার মানুষের মন দখল করতে চায়। অথচ সংকটের সময় জনগণের পাশে কোন দিনও তাদের পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, জামায়াতের রাজনৈতিক পুনর্বাসনের প্রচেষ্টা যতই সাজানো-গোছানো হোক না কেন, তাদের অতীত কর্মই তাদের পরিচয় তুলে ধরে।

যাদের ইতিহাস ধর্মকে ব্যবহার করে ক্ষমতার লোভ মেটানোর—তারা এখন জুলাই আন্দোলনের নাম দিচ্ছে নতুন ‘চেতনা’। এর আড়ালে যে ধর্ম ব্যবসা চলছে, তা জনগণ খুব ভালোভাবেই বুঝতে পেরেছে।

তিনি সতর্ক করে বলেন, জুলাই আন্দোলনের পবিত্রতা নিয়ে কেউ খেলা করতে এলে এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে উঠবে।

শহীদ পরিবারের কান্না, তরুণদের রক্ত, সাধারণ মানুষের আত্মত্যাগ—এসবকে রাজনীতির উপকরণ বানানোর অধিকার কোনো দলের নেই। ধর্মের নামে প্রতারণা আর চলবে না।

পাটওয়ারীর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই একমত প্রকাশ করে লিখছেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানানোর চেষ্টা আবারও শুরু হলে জনগণই তার জোরালো প্রতিরোধ গড়ে তুলবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা ঠিকাদার সমিতির আয়োজনে মঙ্গলবার (১৫জুলাই) সকালে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ সংবর্ধনা

নিখোঁজ রাশিয়ার যাত্রীবিমান: ৫০ আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে ৫০ আরোহী নিয়ে একটি এএন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

জবি শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: প্রধান বিচারপতির বাসভবনের পশ্চিম গেইটসহ কাকরাইল মসজিদের সামনের চৌরাস্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝেই নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার

সাবেক মন্ত্রী শাজাহানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও তার ভাইদের বাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষসহ আ’লীগের ৮ নেতা কারাগারে

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় হাজিরা দিতে গেলে ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহেদ আলীসহ আওয়ামীলীগের আট নেতাকে

সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন, সৃষ্ট অসুবিধার জন্য ক্ষমা চাইলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে