জামাইয়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে সিরাজগঞ্জে শাশুড়ির আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইয়ের নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়ম খাতুন নামের এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম খাতুনের বয়স ৪৬ বছর এবং তিনি স্থানীয় মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যদের তথ্যমতে, মরিয়ম খাতুনের মেঝ মেয়ে কল্পনা খাতুন বিয়ের পর থেকেই স্বামী আজিজুলকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত মঙ্গলবার পারিবারিক বিরোধের জেরে আজিজুল সিলভারের কলস নিক্ষেপ করলে মরিয়ম খাতুনের ঠোঁট ফেটে যায়। একই সময় তিনি অশোভন আচরণও করেন। ঘটনার পর মানসিক চাপে পড়েন মরিয়ম খাতুন এবং বুধবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবার জানায়, রাতে মরিয়ম খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখা গেলে পরিবারের সদস্যরা তার দেহ নিচে নামান এবং পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরিয়ম খাতুনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধ করতে রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সশস্ত্র গোষ্ঠীগুলো

নিজস্ব প্রতিবেদক: আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সশস্ত্র গোষ্ঠীগুলো। বুধবার (১৮ জুন) সকালে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ‘বাংলাদেশ/মিয়ানমার: রোহিঙ্গা বিদ্রোহের ঝুঁকি’

তাড়াশে সড়ক দূর্ঘটনায় স্বাস্থ্য সহকারী নিহত

লুৎফর রহমান তাড়াশ: হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগর নামক এলাকায় বাস চাপায় ইজাব আল মাসুদ (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা

গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা ১৮ হাজার মেগাওয়াটের আশঙ্কা, কয়লাভিত্তিক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গ্রীষ্ম মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ পরিস্থিতিতে লোডশেডিং এড়াতে কয়লাভিত্তিক

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ

আন্তর্জাতিক ডেস্ক: বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে। দেশটির ৫৭ শতাংশ মানুষ মনে করেন পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং ১৩ শতাংশ

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে