জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। প্রধান বনজ কুমার মজুমদারের পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।’

সাবেক আইজিপি শহীদুল হক অবসরে গেলে জাবেদ পাটোয়ারীকে আইজিপি করা হয়। ২০১৮ সালে তিনি দায়িত্বে থাকাকালে পুলিশের সহযোগিতায় একতরফা ও ‘রাতের ভোট’ অনুষ্ঠিত হয়। ওই ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।’

পরে ২০২০ সালের ১৩ এপ্রিল জাবেদ পাটোয়ারীকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত করে শেখ হাসিনার সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।’

অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে। তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়। জাবেদ পাটোয়ারী বাদে সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি ফেরেননি। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেন। পরে তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশের ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে। তাদের আর্থিক খাতে লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত। খেলাপি ঋণ,

খুলে যাচ্ছে সিরাজগঞ্জের ৯ উড়াল সেতু,উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের ১০ দিন আগে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে নির্মিত ১১টি উড়াল সেতুর মধ্যে নয়টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হবে। এ

চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য। ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে

এনায়েতপুরে কর্ণেল সাইফুলের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ 

নিজম্ব প্রতিবেদক: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে শহীদ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলামের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর

মজলুমরা জালিমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে: মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

সিরাজগঞ্জের কাজীপুরে ছয় ইউনিয়ন নিয়ে পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নকে নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে